জীবননগর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমপি রুহুল আমিনের উদ্যোগ।

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

জীবননগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রুহুল আমিন।

আজ সোমবার ১০ ই আগষ্ট সকাল ১০:০০ টার সময় জীবনগর হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা, চিকিৎসার মান, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের বিভিন্ন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রোগীরা যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন কি না, তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন মাননীয় সংসদ সদস্য।

সভা শেষে তিনি হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করেন এবং রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান ও রান্নার পরিবেশ পর্যবেক্ষণ করেন। পাশাপাশি রোগীদের থাকার ব্যবস্থা ও চিকিৎসাসেবার বিভিন্ন দিক সরেজমিনে দেখে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের কার্যক্রম আরও গতিশীল, জবাবদিহিমূলক ও রোগীবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মানুষের স্বাস্থ্য ও কল্যাণই হোক উন্নয়নের অন্যতম প্রধান অঙ্গীকার।

Related Posts

সুন্দরগঞ্জে বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুরের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার সুন্দরগঞ্জে পূর্বশত্রুতার জেরে বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের মো. জাহিদ হাসান (৩২) সুন্দরগঞ্জ…

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৫৬টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিন চোরাকারবারীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। আটক মোবাইল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সুন্দরগঞ্জে বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুরের অভিযোগ

  • By Admin
  • August 11, 2026
  • 6 views
সুন্দরগঞ্জে বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুরের অভিযোগ

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩

  • By Admin
  • August 11, 2026
  • 3 views
সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩

স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

  • By Admin
  • August 11, 2026
  • 3 views
স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ

  • By Admin
  • August 11, 2026
  • 3 views
নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ

পরশুরামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

  • By Admin
  • August 11, 2026
  • 3 views
পরশুরামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

লক্ষ্মীপুরে আলোচনার শীর্ষে কমলনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হুদা চৌধুরী

  • By Admin
  • August 11, 2026
  • 5 views
লক্ষ্মীপুরে আলোচনার শীর্ষে কমলনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হুদা চৌধুরী