নাগেশ্বরীতে ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি

মুহা. রিয়াজুল ইসলাম রুহী, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বর্ণাঢ্য সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা শাখার সভাপতি মাওলানা আক্তারুজ্জামান আব্বাসীর সভাপতিত্বে প্রায় ২০০ সাইকেল নিয়ে এ ব্যতিক্রমধর্মী শোডাউন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী পৌর শাখার সভাপতি জনাব শহিদুল ইসলামসহ ইসলামী যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাইকেল র‌্যালিটি নাগেশ্বরী কামিল এম এ মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মালভাঙা হয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাওলানা আক্তারুজ্জামান আব্বাসী এবং সঞ্চালনা করেন ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম। আলোচনায় বক্তব্য রাখেন মাওলানা আরিফবিল্লাহ, সাবেক সভাপতি ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং মাওলানা আমিনুল ইসলাম, সাবেক সভাপতি ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বক্তারা বলেন, ইসলামী ছাত্র আন্দোলন সবসময়ই ছাত্র রাজনীতিতে শুদ্ধতা, শৃঙ্খলা ও মূল্যবোধের প্রতীক। তারা আরও উল্লেখ করেন, ছাত্র আন্দোলনের কর্মীরা সোচ্চার থাকলে বাংলাদেশে ছাত্র রাজনীতিতে কোনো দুর্নীতি থাকবে না। কোনো ছাত্রের হাতে অস্ত্র থাকবে না, বরং শিক্ষাঙ্গন হবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশের।

শেষে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Related Posts

ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনার দায়ে একটি হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ আগস্ট) বিকেলে…

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে করা কথিত কটূক্তির প্রতিবাদে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 2, 2026
  • 41 views
ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

  • By Admin
  • August 2, 2026
  • 32 views
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  • By Admin
  • August 2, 2026
  • 18 views
জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • By Admin
  • August 2, 2026
  • 12 views
রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

  • By Admin
  • August 2, 2026
  • 18 views
বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন

  • By Admin
  • August 2, 2026
  • 14 views
তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন