বেলকুচিতে নবাগত ওসির সাথে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার মতবিনিময়

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের সাথে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বেলকুচি থানা পুলিশের আয়োজনে থানার ওসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত ওসি শহিদুল ইসলাম বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। পুলিশের লক্ষ্য অপরাধ দমন করা আর সাংবাদিকদের কাজ অনিয়ম-অপরাধ তুলে ধরা। তাই একসাথে কাজ করলেই সমাজ থেকে অপরাধ নির্মূল সম্ভব।”

তিনি আরও বলেন, বেলকুচি উপজেলায় মাদক কারবারি, জুয়া, নারী ও শিশু পাচারসহ সকল অপরাধ দমনে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা জনগণের সেবায় নিয়োজিত থাকবে বলে আশ্বাস দেন তিনি। এসময় সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আহ্বান জানান নবাগত ওসি।

সভায় উপস্থিত ছিলেন— কেরামত আলী তালুকদার, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখা ও দৈনিক এই আমার দেশ পত্রিকার প্রতিনিধি, আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক জয় সাগর পত্রিকার প্রতিনিধি, শহিদুল ইসলাম, সহ-সভাপতি ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি, আশিকুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি, জাহিদুল হক আজিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বিজনেস ফাইল প্রতিনিধি, মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও মুভি বাংলা টেলিভিশন প্রতিনিধি, সেলিম রেজা, অর্থ সম্পাদক ও দৈনিক মাতৃজগত প্রতিনিধি, মোঃ আশিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি, আব্দুল মান্নান শেখ, সদস্য ও দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি এছাড়াও প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা পুলিশের সাথে সমন্বয়ের মাধ্যমে সমাজের অনিয়ম-অপরাধ উন্মোচন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Related Posts

ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনার দায়ে একটি হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ আগস্ট) বিকেলে…

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার ২০২৬ সালের গভর্নিং বডি নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বাতিল এবং ঘটনার নিরপেক্ষ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 2, 2026
  • 41 views
ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

  • By Admin
  • August 2, 2026
  • 32 views
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  • By Admin
  • August 2, 2026
  • 18 views
জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • By Admin
  • August 2, 2026
  • 12 views
রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

  • By Admin
  • August 2, 2026
  • 18 views
বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন

  • By Admin
  • August 2, 2026
  • 14 views
তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন