তজুমদ্দিনে হ্যাঁ গণভোট প্রচার সংক্রান্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিটে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন ও হ্যাঁ গণভোটে ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। ভোট প্রদানে বাধা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো সরকারি কর্মকর্তা ও শিক্ষকরা কোনো প্রার্থীর হয়ে ভোট প্রচার করতে পারবেন না। তবে হ্যাঁ গণভোট প্রচার প্রচারণা করতে পারবেন।”

তিনি আরও বলেন, “প্রতিটি ভোটার স্বাধীনভাবে ও নির্ভয়ে নিজের মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করবেন। কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী যদি ভোটারদের ভোট দিতে বাধা দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মুফতি জাফর আহমাদ, তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, তজুমদ্দিন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব, খেলাফত মজলিস তজুমদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমাদ, তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি সাইদুল হক মুরাদ, তজুমদ্দিন উপজেলা যুবদলের সভাপতি নাছির উদ্দীন ভুট্টু, তজুমদ্দিন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া সভায় তজুমদ্দিন উপজেলা নির্বাচন কমিশনের কর্মকর্তা, তজুমদ্দিন থানা পুলিশের তদন্ত কর্মকর্তা, তজুমদ্দিন থানায় দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডারসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সুদৃঢ় করতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং গণভোটের কোনো বিকল্প নেই। ভোটারদের সচেতনতা বৃদ্ধি, সহনশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করলেই একটি গ্রহণযোগ্য গণভোট ও নির্বাচন সম্ভব হবে।

তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, দৈনিক ভোলা লাইভ নিউজ ও ভোলা টুডের সম্পাদক এইচ এম হাছনাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা হোসাইন আহমাদসহ সরকারি কর্মকর্তা, মাদ্রাসা ও স্কুলের শিক্ষক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং গ্রাম পুলিশের সদস্যরা।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। শনিবার (১৩ জুন)…

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন: উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 25 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 64 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 34 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 26 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 31 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!