কুড়িগ্রামে পৈত্রিক জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পৈত্রিক জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ রোকনুজ্জামান (৪১)।

অভিযোগ সূত্রে জানা যায়,রাজারহাট থানাধীন ৫নং বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা মৌজায় অবস্থিত ভোগ-দখলীয় পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলে আসছে। এ সংক্রান্ত একটি মামলা (মামলা নং-২৬০/২৩) বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। মামলাটি চলমান থাকা সত্ত্বেও বিবাদীরা বিভিন্ন সময় জমিটি দখলের পাঁয়তারা করে আসছিল।
অভিযোগে উল্লেখ করা হয়,গত ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টার দিকে মোঃ আব্দুর রফিক (৪৩),মোঃ ছাদেকুল ইসলাম (২৬), মোঃ হবিবর রহমান (৫৫),মোঃ আবেদ আলী (৫৬) সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন ব্যক্তি জমিটি দখলের উদ্দেশ্যে জোরপূর্বক বেড়া ও টাটি স্থাপন করেন। এ সময় তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং বাধা দিলে মারধর ও প্রাণনাশের হুমকি দেন।

ভুক্তভোগী জানান,তিনি ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে বিবাদীরা আরও উত্তেজিত হয়ে ওঠে এবং ভবিষ্যতে জমি দখল,মারধর,এমনকি মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটানোর হুমকি দেয়। এতে যে কোনো সময় আইনশৃঙ্খলার অবনতি ও সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার সময় স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল্লাহ মিয়া,মোঃ মুকুল মিয়া ও মোঃ আব্দুল খালেকসহ আরও অনেকে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো ঘটনা প্রত্যক্ষ করেন।

ভুক্তভোগী আরও জানান,বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হওয়ায় এবং পরিস্থিতি গুরুতর হওয়ায় তিনি অবশেষে থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হন।

এ বিষয়ে রাজারহাট থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Posts

রংপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

রংপুর, ৩ আগস্ট ২০২৬: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে দুটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা…

পাটগ্রামের দহগ্রামে তিস্তার আকষ্মিক বন্যায় আঞ্চলিক সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন।।

মো:হাবিবুর রহমান হাবিব (লালমনিরহাট জেলা প্রতিনিধি) লালমনিরহাটের পাটগ্রামে হঠাৎ তিস্তা নদীর পানি বেড়ে সৃষ্ট বন্যায় দহগ্রাম ইউনিয়নের আঞ্চলিক সড়ক ভেঙে চলাচল বন্ধ হয়ে গেছে।যোগাযোগ বিছিন্ন হয়ে এতে প্রায় দুই হাজার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রংপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 6, 2026
  • 19 views
রংপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

পাটগ্রামের দহগ্রামে তিস্তার আকষ্মিক বন্যায় আঞ্চলিক সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন।।

  • By Admin
  • August 6, 2026
  • 11 views
পাটগ্রামের দহগ্রামে তিস্তার আকষ্মিক বন্যায় আঞ্চলিক সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন।।

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালত ৮ জনের কারাদণ্ড ও জরিমানা

  • By Admin
  • August 6, 2026
  • 3 views
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালত ৮ জনের কারাদণ্ড ও জরিমানা

মালামাল পরিবহনকারী জাহাজের অজ্ঞাত এক শ্রমিকের আকস্মিক মৃত্যু, কমলনগরে চাঞ্চল্য

  • By Admin
  • August 6, 2026
  • 5 views
মালামাল পরিবহনকারী জাহাজের অজ্ঞাত এক শ্রমিকের আকস্মিক মৃত্যু, কমলনগরে চাঞ্চল্য

কালীগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মৃত বাড়ি যাচ্ছিল শিশুটি, ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু

  • By Admin
  • August 6, 2026
  • 5 views
কালীগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মৃত বাড়ি যাচ্ছিল শিশুটি, ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু

রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

  • By Admin
  • August 6, 2026
  • 17 views
রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত