রংপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

রংপুর, ৩ আগস্ট ২০২৬: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে দুটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে বাংলাদেশ ব্যাংকের মোড় এলাকার মেসার্স সিটি ফিলিং স্টেশন-এ অকটেন বিক্রির সময় প্রতি ১০ লিটারে ১৪০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ডিসি অফিস সংলগ্ন মেসার্স তাজিয ফুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং কাচারি বাজার এলাকার আল মদিনা লাইভ বেকারী-কে তাদের উৎপাদিত হোয়াইট ব্রেড ও বিস্কুট পণ্যের অনুকূলে সিএম (CM) লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিনা কবিরকাজী মো. শাহান

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম), মো. আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি) এবং মো. নাসির উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি)।

বিএসটিআই, রংপুর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং ন্যায্য পরিমাপ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Posts

পাটগ্রামের দহগ্রামে তিস্তার আকষ্মিক বন্যায় আঞ্চলিক সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন।।

মো:হাবিবুর রহমান হাবিব (লালমনিরহাট জেলা প্রতিনিধি) লালমনিরহাটের পাটগ্রামে হঠাৎ তিস্তা নদীর পানি বেড়ে সৃষ্ট বন্যায় দহগ্রাম ইউনিয়নের আঞ্চলিক সড়ক ভেঙে চলাচল বন্ধ হয়ে গেছে।যোগাযোগ বিছিন্ন হয়ে এতে প্রায় দুই হাজার…

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালত ৮ জনের কারাদণ্ড ও জরিমানা

​মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ​চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরলা ফুলতলা এলাকায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অবৈধ ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পরিবেশ দূষণের দায়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রংপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 6, 2026
  • 16 views
রংপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

পাটগ্রামের দহগ্রামে তিস্তার আকষ্মিক বন্যায় আঞ্চলিক সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন।।

  • By Admin
  • August 6, 2026
  • 6 views
পাটগ্রামের দহগ্রামে তিস্তার আকষ্মিক বন্যায় আঞ্চলিক সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন।।

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালত ৮ জনের কারাদণ্ড ও জরিমানা

  • By Admin
  • August 6, 2026
  • 1 views
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালত ৮ জনের কারাদণ্ড ও জরিমানা

মালামাল পরিবহনকারী জাহাজের অজ্ঞাত এক শ্রমিকের আকস্মিক মৃত্যু, কমলনগরে চাঞ্চল্য

  • By Admin
  • August 6, 2026
  • 4 views
মালামাল পরিবহনকারী জাহাজের অজ্ঞাত এক শ্রমিকের আকস্মিক মৃত্যু, কমলনগরে চাঞ্চল্য

কালীগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মৃত বাড়ি যাচ্ছিল শিশুটি, ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু

  • By Admin
  • August 6, 2026
  • 5 views
কালীগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মৃত বাড়ি যাচ্ছিল শিশুটি, ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু

রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

  • By Admin
  • August 6, 2026
  • 17 views
রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত