সিএমপি’র ‘এস ড্রাইভ’ অভিযান: গ্রেপ্তার ৬৫, অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরীতে এক ব্যবসায়ীর বাসভবন লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার পর নগরজুড়ে বিশেষ অভিযান ‘এস ড্রাইভ’ পরিচালনা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রোববার (১ মার্চ) দিবাগত রাতে নগরীর ১৬টি থানা এলাকায় একযোগে পরিচালিত অভিযানে মোট ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিএমপি সূত্র জানায়, গ্রেপ্তারদের মধ্যে কোতোয়ালী থানায় ১৩ জন, সদরঘাটে ৩ জন, চকবাজারে ৪ জন, বাকলিয়ায় ৩ জন, খুলশীতে ২ জন, বায়েজিদে ৮ জন, পাঁচলাইশে ৩ জন, চান্দগাঁওয়ে ৬ জন, পাহাড়তলীতে ১ জন, আকবরশাহে ২ জন, ডবলমুরিংয়ে ৫ জন, বন্দরে ১ জন, ইপিজেডে ৪ জন, পতেঙ্গায় ৮ জন এবং কর্ণফুলীতে ২ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলার আসামি ৫ জন, ছিনতাইকারী ৪১ জন, চাঁদাবাজ ৫ জন, জুয়াড়ি ২ জন এবং কিশোর গ্যাংয়ের ১২ সদস্য রয়েছে। অভিযানে একটি দেশীয় এলজি, তিনটি ছোরা, শর্টগানের ১২টি কার্তুজ, পিস্তলের ১০ রাউন্ড গুলি, দুটি ছুরি, তিনটি দা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
এছাড়া অভিযানে মোট ৪৬৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বাকলিয়া থানা এলাকা থেকে ১০০ পিস, বায়েজিদ থানা এলাকা থেকে ১৪ পিস, বন্দর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৭ পিস, ইপিজেড থানা এলাকা থেকে ২০০ পিস এবং পতেঙ্গা থানা এলাকা থেকে ১০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী জানান, একযোগে অভিযান পরিচালনার মূল উদ্দেশ্য হলো একটি এলাকায় অভিযান চালালে অন্য এলাকায় থাকা অপরাধীরা যাতে পালিয়ে যেতে না পারে। এ কারণে ওসি থেকে অতিরিক্ত কমিশনার পর্যন্ত সব পর্যায়ের কর্মকর্তা অভিযানে অংশ নেন।
উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নগরীর চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এর আগে গত ২ জানুয়ারিও একই বাড়িতে গুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় দেশজুড়ে আলোচনার মধ্যে রোববার ঢাকার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় জড়িত একটি সন্ত্রাসী গ্রুপকে চিহ্নিত করা হয়েছে।
এরপর রোববার রাত ১১টায় দামপাড়া সিএমপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী। তিনি ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেন এবং দুই দফায় গুলির ঘটনাকে পুলিশের ব্যর্থতা হিসেবেও স্বীকার করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত ও পুলিশের ওপর আস্থা ফেরাতে নগরীর বিভিন্ন স্থানে একযোগে অভিযান জোরদার করা হয়েছে। এ ঘটনায় নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ঘটনাটিকে বিচ্ছিন্ন হিসেবে দেখা হলেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Related Posts

ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

মো নাজিম আলী রাঙ্গামাটি রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকার আলতাফ মার্কেট মাদরাসায় এক শিক্ষকের ওপর এক ছাত্রীর অভিভাবকের হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ সূত্রে জানা যায়,…

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ১৯/০৪/২০২৬ ইং রবিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক ৩টি অভিযান চালিয়ে ৪০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। তবে এসব ঘটনায় কাউকে গ্রেফতার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

  • By Admin
  • April 19, 2026
  • 37 views
ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • April 19, 2026
  • 18 views
চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

  • By Admin
  • April 19, 2026
  • 3 views
মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  • By Admin
  • April 19, 2026
  • 18 views
উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

  • By Admin
  • April 19, 2026
  • 25 views
‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

  • By Admin
  • April 19, 2026
  • 86 views
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।