সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা নজরুল কারাগারে

 

সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি, হামলা ও সরকারি কাজ বন্ধের অভিযোগে হওয়া মামলায় জামায়াতে ইসলামীর নেতা মো. নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের বিচারক মো. সাইদুর রহমান তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে আদালত নজরুলের সহযোগী বিশ্বজিৎ মণ্ডলকে কারাগারে পাঠিয়েছেন।

মো. নজরুল ইসলাম শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ২৫ মে রাতে শ্যামনগরে পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি, হামলা ও কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে মামলা হয়। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আর-রাদ করপোরেশনের আইন কর্মকর্তা মো. জালাল উদ্দিন বাদী হয়ে এই মামলা করেন এতে মো. নজরুল ইসলাম, তাঁর ছেলে আব্দুর রহমান, স্থানীয় বিশ্বজিৎ মণ্ডলসহ অজ্ঞাতপরিচয় ২০ ২৫ জনকে আসামি করা হয়।

মো. নজরুল ইসলাম দাবি করেছিলেন, বুড়িগোয়ালিনী এলাকায় জাইকার প্রকল্পের নামে তাঁর জমি দখল, হিন্দু সম্প্রদায়ের শ্মশান দখলসহ সরকারি গাছ কাটার প্রতিবাদ করেছিলেন। এ কারণে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

উচ্চ আদালত থেকে মো. নজরুল ইসলাম ও তাঁর সহযোগী ছয় সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষে গতকাল তাঁরা সাতক্ষীরার আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী পবিত্র কুমার বলেন, আসামিরা সরকারি প্রকল্পের কাজে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকায় তাঁরা জামিনে বাইরে থাকলে সরকারি কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিষয় বিবেচনায় বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষে আইনজীবী আবু বক্কর ও সৈয়দ ইফতেখার আলী জানান, পরবর্তী যে দিন ধার্য করা হয়েছে, সে দিন তারা জামিন প্রার্থনা করবেন।

Related Posts

জাগোকন্ঠ অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন এএসপি মুনতাসির মামুন মুন

জাগোকন্ঠ অনলাইন-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জাগোকন্ঠ অনলাইন-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের সকল সাংবাদিক, সংবাদকর্মী, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাগোকন্ঠ…

ট্রলি চালক হয়ে গেল কোটি টাকার মালিক

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি একসময় দিন এনে দিন খাওয়া ট্রলি চালক ছিলেন নাসির উদ্দীন নয়ন ওরফে ‘নয়ন ডাঃ’। কিন্তু সময়ের ব্যবধানে তিনি এখন রাজশাহীর গোদাগাড়ীর এক শীর্ষ মাদক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা নজরুল কারাগারে

  • By Admin
  • August 10, 2026
  • 18 views
সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা নজরুল কারাগারে

জাগোকন্ঠ অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন এএসপি মুনতাসির মামুন মুন

  • By Admin
  • August 10, 2026
  • 12 views
জাগোকন্ঠ অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন এএসপি মুনতাসির মামুন মুন

ট্রলি চালক হয়ে গেল কোটি টাকার মালিক

  • By Admin
  • August 10, 2026
  • 6 views
ট্রলি চালক হয়ে গেল কোটি টাকার মালিক

‎ধরমন্ডল- শিমুলঘরের হাডুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি

  • By Admin
  • August 10, 2026
  • 6 views
‎ধরমন্ডল- শিমুলঘরের হাডুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি

জরুরি বিভাগে বহিরাগত মাধবের রাজত্ব, তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা

  • By Admin
  • August 10, 2026
  • 59 views
জরুরি বিভাগে বহিরাগত মাধবের রাজত্ব, তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা

ভারতীয় নাগরিকে অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি

  • By Admin
  • August 10, 2026
  • 7 views
ভারতীয় নাগরিকে  অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি