‎সোহেলকে টার্গেট করে ফেসবুকে অপপ্রচার, প্রাণনাশের হুমকি

‎নিজস্ব প্রতিবেদক, সাভার:

‎ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুর এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক যুবকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, অশ্লীল গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী যুবক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন। বর্তমানে তিনি ও তাঁর পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন।

‎অভিযোগকারী তেঁতুলঝোড়া ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা (২৩) সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের চন্দ্রনারায়নপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি হেমায়েতপুরের ঝাউচর এলাকায় বসবাস করছেন। তাঁর পিতা আক্কেল আলী ও মাতা সালেহা বেগম।
‎‎
‎লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ২ মার্চ ২০২৬ ইং তারিখ আনুমানিক দুপুর ১টার দিকে তিনি নিজ বাসায় অবস্থানকালে “চেয়ারম্যান পদপ্রার্থী তেঁতুলঝোড়া ইউনিয়ন” নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়।

একই সঙ্গে আপত্তিকর ও অশ্লীল ভাষায় গালাগাল করা হয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
‎ভুক্তভোগীর দাবি, তাঁর সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি জানার পর তিনি আইডিটির প্রকৃত পরিচয় শনাক্তের চেষ্টা করেন;

তবে বিভিন্নভাবে অনুসন্ধান করেও অভিযুক্ত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেননি।

‎‎তেঁতুলঝোড়া ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা বলেন, “আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছি। ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেছি।

‎ঘটনাটি এলাকায় আলোচনা সৃষ্টি করেছে। ভুক্তভোগী দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। শনিবার (১৩ জুন)…

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন: উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 24 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 64 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 34 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 25 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 31 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!