গোপালগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় উপজেলা চত্বরে এ র‍্যালির আয়োজন করা হয়।
র‍্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য এই র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সালাম তালুকদার।
জেলা প্রশাসক উপজেলা চত্বরে পৌঁছালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা করতালির মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরবর্তীতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা রাখে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Related Posts

সুন্দরগঞ্জে বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুরের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার সুন্দরগঞ্জে পূর্বশত্রুতার জেরে বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের মো. জাহিদ হাসান (৩২) সুন্দরগঞ্জ…

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৫৬টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিন চোরাকারবারীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। আটক মোবাইল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সুন্দরগঞ্জে বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুরের অভিযোগ

  • By Admin
  • August 11, 2026
  • 12 views
সুন্দরগঞ্জে বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুরের অভিযোগ

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩

  • By Admin
  • August 11, 2026
  • 7 views
সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩

স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

  • By Admin
  • August 11, 2026
  • 6 views
স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ

  • By Admin
  • August 11, 2026
  • 10 views
নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ

পরশুরামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

  • By Admin
  • August 11, 2026
  • 7 views
পরশুরামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

লক্ষ্মীপুরে আলোচনার শীর্ষে কমলনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হুদা চৌধুরী

  • By Admin
  • August 11, 2026
  • 8 views
লক্ষ্মীপুরে আলোচনার শীর্ষে কমলনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হুদা চৌধুরী