কমলনগরে চর লরেন্স বাজারে চুরি বৃদ্ধি: পুলিশি তৎপরতা জোরদারের দাবি

কবির হোসেন রাকিব
কমলনগর লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স বাজারে সম্প্রতি একাধিক চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বাজার পরিচালনা কমিটি সংবাদ সম্মেলন করেছে।
রবিবার বিকাল ৩টায় বাজার পরিচালনা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বাজারের নিরাপত্তা জোরদার এবং পুলিশি টহল বৃদ্ধির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাজার কমিটির সিনিয়র সহ-সভাপতি হাচান মাহামুদ (টিটু), সহ-সভাপতি, সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান পাটোয়ারী, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন (ডিপটি), ব্যবসায়ী নুর উদ্দিন, তুহিন, শাহিন ইকবাল এবং সম্মানিত সদস্য মো. মহি উদ্দিনসহ অন্যান্য ব্যবসায়ীরা।
বক্তারা জানান, সাম্প্রতিক সময়ে বাজারে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে, যার ফলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেক দোকানদার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা বলেন, বাজারে নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা থাকলেও তা পর্যাপ্ত নয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাজারে বর্তমানে ৩ জন নাইট গার্ড নিয়োজিত রয়েছে এবং তাদের জন্য মাসিক প্রায় ২১ হাজার টাকা ব্যয় হয়। এছাড়া পরিচ্ছন্নতাকর্মী (মালি) বাবদ ১৩ হাজার টাকা, কালেকশন বাবদ ৫ হাজার টাকা, অফিস ব্যয় ৪ হাজার টাকা এবং অন্যান্য খাতে প্রায় ২ হাজার টাকা ব্যয় হয়। বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৪০০ টাকা হারে চাঁদা সংগ্রহ করে এসব ব্যায় নির্বাহ করা হয়।
বাজার কমিটির নেতারা অভিযোগ করেন, এত ব্যায় সত্ত্বেও চুরি ঠেকানো সম্ভব হচ্ছে না। তাই দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চর লরেন্স বাজারে নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি, সিসিটিভি স্থাপন এবং নিরাপত্তা জোরদারের মাধ্যমে ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনের শেষে বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও ইঙ্গিত দেন ব্যবসায়ীরা।

Related Posts

জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা উপজেলা যুবদল নেতারা

মো. আব্দুল গফুর সিকদার মনপুরা (ভোলা) প্রতিনিধি ভোলার মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৬০ কলোনি এলাকায় সম্প্রতি জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মনপুরা উপজেলা যুবদলের…

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে এক যুবককে লিবিয়ায় পাচার করে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাৎ ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা উপজেলা যুবদল নেতারা

  • By Admin
  • July 24, 2026
  • 32 views
জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা উপজেলা যুবদল নেতারা

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী

  • By Admin
  • July 24, 2026
  • 3 views
ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী

কালিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

  • By Admin
  • July 24, 2026
  • 2 views
কালিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান

  • By Admin
  • July 24, 2026
  • 12 views
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান

যৌনতা কেড়ে নিল শিক্ষকের আদর্শের চাদর!!!

  • By Admin
  • July 24, 2026
  • 14 views
যৌনতা কেড়ে নিল শিক্ষকের আদর্শের চাদর!!!

গোপালগঞ্জের ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতি অবাধে চললেও দেখার কেউ নাই

  • By Admin
  • July 24, 2026
  • 9 views
গোপালগঞ্জের ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতি অবাধে চললেও দেখার কেউ নাই