
হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
বিদ্যুৎ বিল দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে বাবা ছেলের কথা কাটাকাটি একপর্যায়ে মিটার থেকে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ছেলে জুলফিকার আলী বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যাওয়ার ঘটনা ঘটেছে।
মৃত জুলফিকার আলী (৩০) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহিশকুড় গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকালে বিদ্যুৎ বিলের টাকা দেওয়া নিয়ে বাবা ছেলের মধ্যে কথা কাটা কাটির এক পর্যায়ে ছেলের জুলফিকার আলী হাত দিয়ে মিটার থেকে বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে






