রংপুরে র‌্যাবের অভিযানে ৬৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর প্রতিনিধি: রংপুরে র‌্যাব-১৩ এর অভিযানে ৬৮০০ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর জেলার কোতয়ালী থানাধীন চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর এলাকার লাহিড়ীর হাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি চৌকস আভিযানিক দল রংপুর থেকে বদরগঞ্জগামী সড়কের বিসমিল্লাহ স্টোরের সামনে অভিযান চালায়। এ সময় ধৃত আসামিদের হেফাজত থেকে ৬৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— পারভেজ হোসেন (৩৩), পিতা: বাবুল হোসেন, মাতা: সুলতানা বেগম এবং মোঃ আসিফ (৩৫), পিতা: জয়নাল শেখ, মাতা: নাজমা বেগম। তাদের উভয়ের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার নতুন বাজার এলাকায়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা উপজেলা যুবদল নেতারা

মো. আব্দুল গফুর সিকদার মনপুরা (ভোলা) প্রতিনিধি ভোলার মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৬০ কলোনি এলাকায় সম্প্রতি জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মনপুরা উপজেলা যুবদলের…

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে এক যুবককে লিবিয়ায় পাচার করে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাৎ ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা উপজেলা যুবদল নেতারা

  • By Admin
  • July 24, 2026
  • 36 views
জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা উপজেলা যুবদল নেতারা

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী

  • By Admin
  • July 24, 2026
  • 3 views
ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী

কালিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

  • By Admin
  • July 24, 2026
  • 2 views
কালিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান

  • By Admin
  • July 24, 2026
  • 12 views
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান

যৌনতা কেড়ে নিল শিক্ষকের আদর্শের চাদর!!!

  • By Admin
  • July 24, 2026
  • 14 views
যৌনতা কেড়ে নিল শিক্ষকের আদর্শের চাদর!!!

গোপালগঞ্জের ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতি অবাধে চললেও দেখার কেউ নাই

  • By Admin
  • July 24, 2026
  • 9 views
গোপালগঞ্জের ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতি অবাধে চললেও দেখার কেউ নাই