কমলনগরে মদিনা ট্রেডার্স এর বিরুদ্ধে অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগ।

মোঃ নুর হোসেন,কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগরে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগ গ্যাস পরিবেশকের বিরুদ্ধে।
মদিনা ট্রেডার্স কমলনগর উপজেলার করইতলা বাজার সংলগ আরিফ কোম্পানির বাড়িতে গ্যাসের গুদাম নিয়ে গ্যাস মজুদ করে রাখেন। জানা যায় তিনি আই গ্যাস,ড্যাল্টা গ্যাস, টোটাল গ্যাস, ইউনি গ্যাস, পেট্রোমেক্স গ্যাস সহ ৫টি কোম্পানির পরিবেশক(ডিলার)। গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ।

গত কাল রাতের অগ্নিকাণ্ডে ঘটনায় ৩/৪ গ্যাস সিলিন্ডার পুড়লেও বড় ধরনের কোন হতাহত হয়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়েছে।

স্থানীয় বিনপির নেতা মানিক জানান সংকট দেখিয়ে নিজের বাড়িতে বিপুল পরিমাণ সিলিন্ডার মজুদ করে রেখেছেন তিনি।
এমন পরিস্থিতির মধ্যেই হঠাৎ তার বাড়িতে আগুন লেগে মজুদকৃত গ্যাস সিলিন্ডারগুলো ধ্বংসের মুখে পড়ে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে এতে ক্ষয়ক্ষতি হয় নাই।
স্থানীয়দের ভাষ্য, কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে বেশি টাকা আদায়ের উদ্দেশ্যেই এই মজুদ করা হয়েছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে, দেশে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। বাজারে নজরদারি জোরদার ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ্জামান জানান,গ্যাস সিলিন্ডার আগুন লাগছে শুনে স্থান পরিদর্শন করেছি বড় ধরনের কোন ক্ষতি হয় নি।

কমলনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান জানান,খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ নিয়েছি ক্ষয়-ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

Related Posts

নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

এম এম রিয়াজুল ইসলাম রুহী,নাগেশ্বরী প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। গত ২৬ জুলাই রাতে পৌরসভার বানুরখামার গ্রাম থেকে তাদের…

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

মোঃ রুহুল আমিন পারভেজ জেলা প্রতিনিধি জয়পুরহাট জয়পুরহাট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

  • By Admin
  • July 27, 2026
  • 1 views
নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

  • By Admin
  • July 26, 2026
  • 7 views
জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

  • By Admin
  • July 26, 2026
  • 16 views
সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন  ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

  • By Admin
  • July 25, 2026
  • 8 views
রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

  • By Admin
  • July 25, 2026
  • 13 views
কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

অবৈধ ভিওআইপির দায়ে গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

  • By Admin
  • July 25, 2026
  • 12 views
অবৈধ ভিওআইপির দায়ে গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা