পাইকগাছায় বিপুল পরিমাণ পারশে পোনা জব্দ করে শিবসা নদীতে অবমুক্ত!

 

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় বিপুল পরিমাণ অবৈধভাবে সংগ্রহ করা পারশে পোনা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে জব্দ করা হয়েছে। জব্দকৃত পোনা স্থানীয় শিবসা নদীতে অবমুক্ত করা হয়েছে। ৬ মে বুধবার দুপুরে উপজেলার শিববাটি ব্রিজ সংলগ্ন এলাকায় মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের নেতৃত্বে পরিচালিত এ বিশেষ অভিযানে সুন্দরবন ও এর আশপাশের নদ-নদী থেকে সংগ্রহ করা বিপুল পরিমাণ পারশে পোনা জব্দ করা হয়। জানাযায় এসব পোনা স্থানীয় বিভিন্ন মৎস্য চাষি ও চিংড়ি ঘেরে সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল।
অভিযান শেষে জব্দকৃত পারশে পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম এবং ক্ষেত্র সহকারী রণধীর সরকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু ব্যক্তি সুন্দরবন ও তৎসংলগ্ন নদ-নদী থেকে পারশে এবং অন্যান্য মাছের পোনা সংগ্রহ করে বিভিন্ন চিংড়ি ঘের ও মাছ চাষিদের কাছে সরবরাহ করে থাকে।
যদিও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের বিজ্ঞানীরা কৃত্রিম উপায়ে পারশে মাছের পোনা উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন, তবে এখনো বাণিজ্যিক ভিত্তিতে কোনো হ্যাচারি বা ব্যক্তি উদ্যোগ গড়ে ওঠেনি।
ফলে উপকূলীয় অঞ্চলের হাজার হাজার ঘের মালিক এখনো পারশে পোনার জন্য প্রাকৃতিক উৎসের ওপর নির্ভরশীল।
স্থানীয় চিংড়ি চাষিদের মতে, বাগদা ও গলদা চিংড়ির মতো বাণিজ্যিকভাবে পারশে পোনা উৎপাদনে সরকারি পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং প্রাকৃতিক মৎস্য সম্পদের ওপর চাপও কমবে।
প্রাকৃতিক উৎসের ওপর নির্ভরশীল ঘের খাত সহ উপকূলীয় অঞ্চলে পারশে পোনার চাহিদা ও কৃত্রিম উৎপাদনের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে

Related Posts

নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

এম এম রিয়াজুল ইসলাম রুহী,নাগেশ্বরী প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। গত ২৬ জুলাই রাতে পৌরসভার বানুরখামার গ্রাম থেকে তাদের…

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

মোঃ রুহুল আমিন পারভেজ জেলা প্রতিনিধি জয়পুরহাট জয়পুরহাট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

  • By Admin
  • July 27, 2026
  • 1 views
নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

  • By Admin
  • July 26, 2026
  • 7 views
জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

  • By Admin
  • July 26, 2026
  • 16 views
সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন  ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

  • By Admin
  • July 25, 2026
  • 8 views
রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

  • By Admin
  • July 25, 2026
  • 13 views
কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

অবৈধ ভিওআইপির দায়ে গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

  • By Admin
  • July 25, 2026
  • 12 views
অবৈধ ভিওআইপির দায়ে গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা