
মোঃ ইমরান আলী (গোলাপ) চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট মোবারকপুর ব্র্যাক শাখা অফিসের উদ্যোগে ৩৪টি হতদরিদ্র পরিবারের মাঝে ২০টি করে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) ভোলাহাট এরিয়ার মোবারকপুর শাখা অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। হাঁসের বাচ্চা পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মাঝে আনন্দ ও সন্তোষের পরিবেশ দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড সদস্য মোঃ সুবুজ আলী (সুজন,) মোবারকপুর শাখা অফিসের সিনিয়র শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুর রহমান (দাবি), প্রগতি প্রোগ্রামের সহকারী এলাকা ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম, ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মোঃ রুহুল আমিন, সহকারী শাখা ব্যবস্থাপক মোসাঃ শাহানাজ খাতুন, উপজেলা হিসাবরক্ষক মোঃ আবুল কালাম আজাদ এবং শাখা হিসাবরক্ষক মোঃ ক্যাইয়ুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, হতদরিদ্র পরিবারের আর্থসামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও জানান, ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।







