রংপুরের কাউনিয়ায় শ্যালকের স্ত্রীকে ধর্ষণচেষ্টা, দুলাভাই গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

রংপুরের কাউনিয়ায় শ্যালকের স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে সজল মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ মে) দুপুরে তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

অভিযুক্ত সজল মিয়া কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরের পাঠানটারী এলাকার মৃত মাহফুজার রহমানের ছেলে। সে সম্পর্কে ভুক্তভোগী নারীর ননদের স্বামী।

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী জীবিকার তাগিদে ঢাকায় একটি কারখানায় কর্মরত। তিনি বাড়িতে তিন সন্তান ও শাশুড়িকে নিয়ে বসবাস করেন। গত মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় তার শাশুড়ি এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় বাড়িতে কেউ ছিল না। এই নির্জনতার সুযোগ নিয়ে সজল মিয়া ওই নারীর ঘরে ঢুকে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে তার ১০ বছর বয়সী বড় মেয়ে এগিয়ে আসলে সজল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগী নারী জানান, এটিই প্রথম নয়; বছর খানেক আগেও সজল তাকে ধর্ষণের চেষ্টা করেছিল। সে সময় বিষয়টি পরিবারের মুরব্বিদের জানানো হলে সজল আর এমন জঘন্য কাজ করবে না বলে নাকে খত দিয়ে অঙ্গীকার করে। তখন পরিবারের সম্মানে বিষয়টি মীমাংসা করা হয়েছিল। কিন্তু সজলের চারিত্রিক পরিবর্তন না হওয়ায় তিনি পুনরায় একই ঘটনার শিকার হলেন। বর্তমানে নিরাপত্তাহীনতার আশঙ্কায় ওই নারী সন্তানদের নিয়ে তার বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন এবং সজলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় মামলা করেছেন।

এ বিষয়ে কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, নির্যাতনের অভিযোগ পাওয়ামাত্রই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর তাকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Posts

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

  মোঃ ইমরান আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ! —-( ২৩) জুলাই ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী…

যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

  কবির হোসেন রাকিব, ​ (লক্ষ্মীপুর) থেকে লক্ষ্মীপুরের কমলনগরে জারিরদোনা শাখা খাল পুনখনন করার পরপরই মহাসড়ক এবং সংলগ্ন ঘাটওয়াল ধসে পড়ে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। এর ফলে চলাচলের মূল রাস্তাটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

  • By Admin
  • July 23, 2026
  • 24 views
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

  • By Admin
  • July 23, 2026
  • 6 views
পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

  • By Admin
  • July 23, 2026
  • 6 views
লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা

  • By Admin
  • July 23, 2026
  • 5 views
নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা