দিঘলিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ আহত-২

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার-খুলনা

খুলনা দিঘলিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি ও দৈনিক প্রবাহ-এর দিঘলিয়া প্রতিনিধি সৈয়দ জাহিদুজ্জামানসহ দুইজন আহত হয়েছেন।
জানা যায়, শুক্রবার (৮ই মে) সন্ধ্যায় উপজেলার সুগন্ধি গ্রামের চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সৈয়দ জাহিদুজ্জামান মাকসুদ মোল্লার মোটরসাইকেলে করে সেনহাটির স্টার-২ নম্বর গেটে একটি মতবিনিময় সভায় যোগ দিতে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়লে তিনি পায়ে গুরুতর আঘাত পান। এছাড়া মোটরসাইকেলের চালক মাকসুদ মোল্লাও গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত মাকসুদ মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহতদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার উপদেষ্টা ও আজকের কণ্ঠস্বর পত্রিকার স্টাফ রিপোর্টার ডা. সৈয়দ আবুল কাসেম, কোষাধ্যক্ষ ও দক্ষিণ অঞ্চল প্রতিদিন-এর দিঘলিয়া প্রতিনিধি সৌমিত্র দত্ত, যুগ্ম সম্পাদক আবিদ আজাদ, দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের কণ্ঠস্বর-এর দিঘলিয়া প্রতিনিধি বেনজীর আহমেদ মুকুল, তৃতীয় মাত্রা-এর দিঘলিয়া প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহিদ হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার পক্ষ থেকে আহত দুইজনের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। এ বিষয়ে সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলামসহ মো. ইব্রাহিম শেখ, সোহাগ বিশ্বাস, মহসিন হোসেন, কুদ্দুস মোল্লা ও ইকবাল হোসেন।

  • Related Posts

    জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা উপজেলা যুবদল নেতারা

    মো. আব্দুল গফুর সিকদার মনপুরা (ভোলা) প্রতিনিধি ভোলার মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৬০ কলোনি এলাকায় সম্প্রতি জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মনপুরা উপজেলা যুবদলের…

    ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী

    মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে এক যুবককে লিবিয়ায় পাচার করে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাৎ ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা উপজেলা যুবদল নেতারা

    • By Admin
    • July 24, 2026
    • 36 views
    জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা উপজেলা যুবদল নেতারা

    ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী

    • By Admin
    • July 24, 2026
    • 3 views
    ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী

    কালিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

    • By Admin
    • July 24, 2026
    • 2 views
    কালিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

    সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান

    • By Admin
    • July 24, 2026
    • 12 views
    সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান

    যৌনতা কেড়ে নিল শিক্ষকের আদর্শের চাদর!!!

    • By Admin
    • July 24, 2026
    • 14 views
    যৌনতা কেড়ে নিল শিক্ষকের আদর্শের চাদর!!!

    গোপালগঞ্জের ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতি অবাধে চললেও দেখার কেউ নাই

    • By Admin
    • July 24, 2026
    • 9 views
    গোপালগঞ্জের ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতি অবাধে চললেও দেখার কেউ নাই