ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে প্রশাসনের অভিযান পালিয়ে গেল ড্রেজার মালিক, জব্দ ৪ অবৈধ ড্রেজার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।

তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১২ মে) দুপুরে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে দুধকুমার নদে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছিল।

এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি নদীপাড়ে ভাঙনের ঝুঁকি বাড়ছিল।
এদিকে, অবৈধ বালু উত্তোলনস্থলের পাশেই কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে শূন্য দশমিক পাঁচ কিলোমিটার তীররক্ষা বাঁধ নির্মাণ করছে।

স্থানীয়দের অভিযোগ, ড্রেজারের কারণে নবনির্মিত এ প্রকল্প হুমকির মুখে পড়েছে এবং নদীপাড়ের বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে তারা দীর্ঘদিন ধরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করলেও প্রভাবশালী চক্রের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছিল না।

পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসন অভিযান পরিচালনায় উদ্যোগী হয়।
অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন,

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীনসহ থানা পুলিশ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক বলেন,

“অভিযানকালে নদী থেকে চারটি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

Related Posts

পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

  পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই বছরের এক কন্যা শিশুকে খেলার ছলে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে…

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

  • By Admin
  • July 27, 2026
  • 6 views
পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • By Admin
  • July 27, 2026
  • 18 views
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

  • By Admin
  • July 27, 2026
  • 18 views
নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

  • By Admin
  • July 26, 2026
  • 8 views
জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

  • By Admin
  • July 26, 2026
  • 16 views
সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন  ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

  • By Admin
  • July 25, 2026
  • 9 views
রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু