নলছিটির আলোচিত মিলন হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মোঃ শাকিল খলিফা নলছিটি

ঝালকাঠির নলছিটি উপজেলার শংকরপাশা এলাকায় দুর্বৃত্তদের পিটুনিতে নিহত মিলন হাওলাদার(২৮) হত্যা মামলার তিন আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (১১ মে) বিকেলে ঢাকার শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলো, বেল্লাল হাওলাদার, হারুন হাওলাদার ও শাহআলম হাওলাদার। তারা সবাই নলছিটি উপজেলার শংকরপাশা এলাকার মৃত ইসমাইল হাওলাদারের ছেলে।

জানা গেছে, গত ৫ মার্চ বৃহস্পতিবার সকালে নলছিটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শংকরপাশা এলাকায় আসামিরা মিলন হাওলাদারকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই তার মৃত্যু হয়। নিহত মিলন একই এলাকার সেলিম হাওলাদারের ছেলে।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার ওই ৩ আসামিকে র‍্যাব -৩ -এর একটি দল রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।

নলছিটি থানার (ওসি) মো. আরিফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, আমাদের অনুরোধে র‍্যাব- ৩ ও র‍্যাব-৮ ওই ৩ (তিন )আসামিকে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করে শাহাবাগ থানায় সোপর্দ করেছে। আসামিদের এখানে আনার জন্য পুলিশের একটি দল ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

  • Related Posts

    পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

      পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই বছরের এক কন্যা শিশুকে খেলার ছলে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে…

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

      মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

    • By Admin
    • July 27, 2026
    • 6 views
    পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

    • By Admin
    • July 27, 2026
    • 18 views
    চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

    নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

    • By Admin
    • July 27, 2026
    • 18 views
    নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

    জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

    • By Admin
    • July 26, 2026
    • 8 views
    জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

    সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

    • By Admin
    • July 26, 2026
    • 16 views
    সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন  ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

    রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

    • By Admin
    • July 25, 2026
    • 9 views
    রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু