র‌্যাবের যৌথ অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

 

আবুল হোসেন বাবলুঃ

রংপুরের বদরগঞ্জ থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ১ জন পলাতক আসামী জয়পুরহাট থেকে র‌্যাবের হাতে গ্রেফতার।

র‍্যাব-১৩ রংপুর’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর জেলার বদরগঞ্জ থানার চাঞ্চল্যকর হত্যা মামলার একজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বাদীর দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে জানানো হয়, গ্রেফতারকৃত আসামি গোপাল ব্যানার্জী এবং তার সহযোগীরা মিলে গত ৫ মার্চ বিকেলে
ভিকটিম আরিফুল ইসলাম (২৮)কে
হাতুড়ি, চাপাতি ও লোহার রড দিয়ে কুপিয়ে হত্যা করে।

তবে অভিযোগ রয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিশোধ নিতে মমিনুল ও তার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে খুঁজতে শুরু করে। একপর্যায়ে তারা ফিরোজ শাহের বাড়িতে হামলার চেষ্টা চালায়।এরপর ফিরোজ শাহের পক্ষের লোকজনও প্রতিপক্ষের সন্ধানে বের হয়। ওইদিন
বিকেল ৪টার দিকে বালুয়াভাটা আম্বিয়ার মোড় এলাকায় প্রতিপক্ষ গ্রুপের সদস্য ভেবে আরিফুল ইসলাম নামের দিনমজুর রাজমিস্ত্রি ও ভ্যানচালককে ছুরিকাঘাত করলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উক্ত ঘটনায় নিহত আরিফুলের পিতা রেজাউল ইসলাম বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৮, তারিখ- ০৬/০৫/২০২৬ ইং, ধারা-১৪৯/৩২৩/ ৩৪১/৩০২/১১৪/৩৪/৫০৬ পেনাল কোড, ১৮৬০।ঘটনাটি এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে।

বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়া ব্যাপকভাবে প্রচারিত হলে আসামিদের গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে র‍্যাব।

এরই একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এবং র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট এর একটি যৌথ আভিযানিক দল
(১২ মে) রাত সোয়া তিনটার দিকে
নওগাঁ জেলার সদর থানার অন্তর্ভুক্ত শ্যামপুর গ্রামস্থ মৃত বিরেন এর বাড়ীতে অভিযান চালিয়ে উল্লেখিত হত্যা মামলার পলাতক আসামিকে
গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

ধৃত আসামি রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন বালুয়াভাটা গ্রামের নন্দ ব্যানার্জীর ছেলে গোপাল ব্যানার্জী (২৫)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Posts

পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

  পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই বছরের এক কন্যা শিশুকে খেলার ছলে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে…

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

  • By Admin
  • July 27, 2026
  • 6 views
পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • By Admin
  • July 27, 2026
  • 18 views
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

  • By Admin
  • July 27, 2026
  • 18 views
নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

  • By Admin
  • July 26, 2026
  • 31 views
জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

  • By Admin
  • July 26, 2026
  • 18 views
সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন  ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

  • By Admin
  • July 25, 2026
  • 10 views
রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু