আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণকাজ এগিয়ে নিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
মঙ্গলবার (১২ মে) সকাল ১০টা থেকে আগ্রাবাদের শেখ মুজিব রোডের বাদামতলী মোড়ের দক্ষিণ পাশে জনতা ব্যাংকের দক্ষিণ প্রান্ত থেকে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পর্যন্ত এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মধ্যে কয়েকটি দ্বিতল ভবনও ছিল।
উচ্ছেদ অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, পূর্ব ঘোষণা বা পর্যাপ্ত সময় না দিয়েই মাত্র এক ঘণ্টার মধ্যে দোকানপাট ভেঙে ফেলা হয়েছে। এতে দীর্ঘদিনের ব্যবসা হারিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।
সিডিএ সূত্র জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণের জন্য বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে ২২ শতক জমি নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে ওই জমিতে থাকা দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, উচ্ছেদকৃত দোকান মালিকদের এক বছরেরও বেশি সময় আগে স্থান ত্যাগের নোটিশ দেওয়া হয়েছিল। এছাড়া অভিযানের ২৪ ঘণ্টা আগেও চূড়ান্ত নোটিশ প্রদান করা হয়। তবে ব্যবসায়ীরা আগেই মালামাল সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান শুরুর পর কয়েক ঘণ্টা সময় দেওয়া হয় মালামাল সরিয়ে নেওয়ার জন্য।
ভুক্তভোগী এক ব্যবসায়ী জানান, তিনি ও তার পরিবার প্রায় ৫৬ বছর ধরে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন। রেলওয়ের কাছ থেকে লিজ নিয়ে বৈধভাবে ব্যবসা চালিয়ে গেলেও হঠাৎ উচ্ছেদ অভিযানে সবকিছু হারাতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ওই এলাকায় প্রায় ৬০টি দোকান ছিল এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পুনর্বাসন ও ক্ষতিপূরণের আশায় ছিলেন। এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনাও রয়েছে বলে দাবি করেন তারা।
এ বিষয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, র‍্যাম্প নির্মাণকাজ শুরু করতেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ক্ষতিপূরণের বিষয়টি বাংলাদেশ রেলওয়ে দেখবে।
সিডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ উচ্ছেদ অভিযানে বিপুল সংখ্যক র‍্যাব, পুলিশ ও স্বেচ্ছাসেবক অংশ নেন।

Related Posts

পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

  পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই বছরের এক কন্যা শিশুকে খেলার ছলে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে…

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

  • By Admin
  • July 27, 2026
  • 6 views
পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • By Admin
  • July 27, 2026
  • 18 views
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

  • By Admin
  • July 27, 2026
  • 18 views
নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

  • By Admin
  • July 26, 2026
  • 30 views
জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

  • By Admin
  • July 26, 2026
  • 18 views
সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন  ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

  • By Admin
  • July 25, 2026
  • 9 views
রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু