পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

মো নাজিম আলী রাঙ্গামা‌টি প্রতিনিধি
সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও ঐক্য প্রতিষ্ঠার প্রত্যয় রাঙ্গামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সমন্বয়ে নতুন সংগঠন ”রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন”-এর আত্মপ্রকাশ ঘটেছে। সাংবাদিকদের পেশাগত অধিকার সংরক্ষণ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যম কর্মীদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।
সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে গত শুক্রবার (২২ মে ২০২৬) সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে যমুনা টিভির স্টাফ রিপোর্টার এসএম শামসুল আলমকে সভাপতি, দৈনিক আমারদেশ ও এসএটিভি প্রতিনিধি মোহাম্মদ সোলায়মানকে সাধারণ সম্পাদক এবং ফিন্যানশিয়াল এক্সপ্রেস এর প্রতিনিধি শান্তিময় চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়াও জেলায় কর্মরত ৫০ জন সংবাদকর্মীকে প্রাথমিকভাবে সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়।
অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি এসএম শামসুল আলম বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা পেশা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশ, ভুয়া তথ্যের বিস্তার, পেশাগত অনিরাপত্তা ও নানা সীমাবদ্ধতার মধ্যেও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হচ্ছে। এ অবস্থায় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজনীয়তা থেকেই “রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন”-এর আত্মপ্রকাশ।
তিনি আরো বলেন,রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই সাংবাদিকরা যেন স্বাধীন ও নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতেও সংগঠন কাজ করবে।

Related Posts

প্রেমের সফল পরিণতি! সাত লাখ টাকা দেনমোহরে বিয়ের পিঁড়িতে উউপসহকারী  কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও স্বপ্না

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি কয়েক মাসের মন দেওয়া-নেওয়া আর মেলামেশার গভীর সম্পর্কের পর অবশেষে তা রূপ নিলো শুভ পরিণয়ে। আড়ম্বরপূর্ণ পরিবেশে গতকাল বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২৬ইং) রাত ১০টা ৩০ মিনিটে…

রংপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

রংপুর, ৩ আগস্ট ২০২৬: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে দুটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

প্রেমের সফল পরিণতি! সাত লাখ টাকা দেনমোহরে বিয়ের পিঁড়িতে উউপসহকারী  কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও স্বপ্না

  • By Admin
  • August 7, 2026
  • 19 views
প্রেমের সফল পরিণতি! সাত লাখ টাকা দেনমোহরে বিয়ের পিঁড়িতে উউপসহকারী  কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও স্বপ্না

রংপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 6, 2026
  • 19 views
রংপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

পাটগ্রামের দহগ্রামে তিস্তার আকষ্মিক বন্যায় আঞ্চলিক সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন।।

  • By Admin
  • August 6, 2026
  • 13 views
পাটগ্রামের দহগ্রামে তিস্তার আকষ্মিক বন্যায় আঞ্চলিক সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন।।

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালত ৮ জনের কারাদণ্ড ও জরিমানা

  • By Admin
  • August 6, 2026
  • 3 views
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালত ৮ জনের কারাদণ্ড ও জরিমানা

মালামাল পরিবহনকারী জাহাজের অজ্ঞাত এক শ্রমিকের আকস্মিক মৃত্যু, কমলনগরে চাঞ্চল্য

  • By Admin
  • August 6, 2026
  • 5 views
মালামাল পরিবহনকারী জাহাজের অজ্ঞাত এক শ্রমিকের আকস্মিক মৃত্যু, কমলনগরে চাঞ্চল্য

কালীগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মৃত বাড়ি যাচ্ছিল শিশুটি, ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু

  • By Admin
  • August 6, 2026
  • 7 views
কালীগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মৃত বাড়ি যাচ্ছিল শিশুটি, ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু