শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে ডকুমেন্টারি প্রদর্শন, বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব মোহা. লতিফুর রহমান। কলেজের অধ্যক্ষ জনাব মোহা. তরিকুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। পরে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলম। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Related Posts

বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

  সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার-এর সঙ্গে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে ইউএনওর কার্যালয়ে অনুষ্ঠিত এ…

নওগাঁয় ফল ব্যবসায়ীকে হাতুড়ি-হেলমেট পেটা করে ক্যাশ বক্সের সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ

​মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ: নওগাঁ সদরে সিয়াম ফল ভান্ডারের মালিকের ওপর অতর্কিত হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত করে ক্যাশ বাক্সে থাকা প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

  • By Admin
  • August 5, 2026
  • 1 views
বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

নওগাঁয় ফল ব্যবসায়ীকে হাতুড়ি-হেলমেট পেটা করে ক্যাশ বক্সের সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ

  • By Admin
  • August 5, 2026
  • 19 views
নওগাঁয় ফল ব্যবসায়ীকে হাতুড়ি-হেলমেট পেটা করে ক্যাশ বক্সের সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ

ভালোবাসার পর গোপনে বিয়ে, পরে স্ত্রীকে অস্বীকারের অভিযোগ সালিশে তিন দিনের সময় নিলেন স্বামীর পরিবার

  • By Admin
  • August 5, 2026
  • 13 views
ভালোবাসার পর গোপনে বিয়ে, পরে স্ত্রীকে অস্বীকারের অভিযোগ সালিশে তিন দিনের সময় নিলেন স্বামীর পরিবার

গাইবান্ধা সদরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন

  • By Admin
  • August 5, 2026
  • 11 views
গাইবান্ধা সদরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন

ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • By Admin
  • August 5, 2026
  • 14 views
ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মদ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

  • By Admin
  • August 5, 2026
  • 5 views
চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মদ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার