কটিয়াদী উপজেলা প্রশাসনের সঙ্গে কিশোরগঞ্জ-২ আসনের এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা ও মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়েত ইসলামীর আমির মোজাম্মেল হক জোয়ারদার, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আলা উদ্দিন সাবেরী, সাধারণ সম্পাদক রফিকুল আলম রফিক, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত (এমপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন- উপজেলা প্রশাসনের কার্যক্রমকে এগিয়ে নিতে তিনি প্রতিটি ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবেন। প্রতিটি বিভাগ কী ধরনের সহায়তা চায়, সে বিষয়ে একটি প্রোফাইল প্রস্তুত করে দেয়ার আহ্বান জানান তিনি। সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে এলাকার সার্বিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আশ্বাসও দেন তিনি। বিশেষ করে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারিদের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের স্বতন্ত্রভাবে কাজ করার ক্ষেত্রে তাদের যেন কেউ কোনো ধরনের চাপ প্রয়োগ না করে এবং অযথা তাদের কাজের সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা, উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। শনিবার (১৩ জুন)…

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন: উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 21 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 28 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 67 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 37 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 29 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 33 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!