চাঁপাইনবাবগঞ্জে দলমত নির্বেশেষে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই — নূরুল ইসলাম বুলবুল

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ এর আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৩ মার্চ) মঙ্গলবার কলেজের মনিউকিল স্মৃতি মিলনায়তনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক এমপি মোহাঃ লতিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরুল ইসলাম বুলবুল। শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আবদুল ওদুদ, সাধারণ সম্পাদক আবু হাসিব এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চলের সহকারী জোন প্রধান মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, রমজান মাস মানুষকে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা দেয়। ব্যক্তি জীবনের ভেতর যেমন আল্লাহভীতি জাগ্রত হয়, তেমনি সমাজ জীবন থেকেও অন্যায় ও বেহায়াপনা দূর করার শিক্ষা দেয় রমজান। তিনি বলেন, “সমাজের অশান্তি দূর করে একটি মানবিক রাষ্ট্র গঠনে রমজানের শিক্ষার তুলনা নেই। এ শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে।”
তিনি আরও বলেন, “চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন ও কল্যাণে সব মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জেলা গড়ে তুলবো ইনশাআল্লাহ।”
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Related Posts

আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: আজ ১৪ জুন সকালে অতিরিক্ত পণ্যবাহী ট্রাকসহ গোপালগঞ্জ শহরের পাচুরিয়া নিউ মার্কেট এলাকার বেইলি ব্রিজটি ভেঙে পাশের খালে পড়ে গেছে। এই দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন।…

‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি, ‎ ‎বাজেট কার্যকরের আগেই সিগারেটের বাজারে মূল্যবৃদ্ধির অভিযোগ উঠেছে। নতুন অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এর আগেই বাজারে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

  • By Admin
  • June 14, 2026
  • 2 views
আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • By Admin
  • June 14, 2026
  • 25 views
শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 21 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 29 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক