ভূরুঙ্গামারীতে স্বর্ণের দোকানে হামলা ও ভাঙচুর, ১২ ভরি স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পূর্ব বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ‘দি নিউ চিত্র রেখা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। জুয়েলারি দোকানের মালিকের অভিযোগ, এসময় দোকান থেকে প্রায় ১২ ভরি সোনার গহনা ছিনতাই হয়েছে।

দি নিউ চিত্র রেখা জুয়েলার্সের স্বত্বাধিকারী গোপাল চন্দ্র প্রসাদ বলেন, “অতর্কিত আমার ব্যবসা প্রতিষ্ঠানে সুবল, তাপস, পরিমল, তরণীকান্ত, সন্তোষ, সমর, লক্ষণ, সুকুমার, সন্তোষ সহ অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি হামলা করে ভাঙচুর চালায়। আমার বড় ভাই কৃষ্ণ চন্দ্র প্রসাদকে মারধর করে এবং হামলাকারীরা দোকানে থাকা প্রায় ১২ ভরি সোনার বিভিন্ন গহনা নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ লাখ টাকা। হামলার প্রমাণ লোপাট করতে তারা দোকানের সিসিটিভি ক্যামেরার যন্ত্রপাতি নিয়ে যায়। বিষয়টি থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

ভূরুঙ্গামারী জুয়েলার্স সমিতির সভাপতি ও হিন্দু কল্যাণ ফন্টের থানা আহ্বায়ক মধু মোহন প্রসাদ বলেন, “একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের বিষয়টি বসে নিষ্পত্তি করার কথা বলা হয়েছে। তারপরেও জুয়েলারির দোকানে হামলা হয়েছে। উপজেলার সমস্ত জুয়েলারির দোকান বন্ধ রয়েছে। জুয়েলারি সমিতির পক্ষ থেকে এ হামলার বিচার দাবি করছি।”

নিউ চিত্র রেখা জুয়েলার্সের কর্মচারী আল-আমীন বলেন, “প্রায় এক থেকে দেড়শ মানুষ এসে দোকানে হামলা করে। দোকান মালিকের বড় ভাইকে মারধর করে।”

অভিযুক্তদের একজন সন্তোষ কুমার রায় বলেন, “আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সত্য নয়। আমাদের পক্ষ থেকে হামলা করা হয়নি। যাদের দোকান তারাই ভাঙচুর করেছে।”

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, “একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।”

Related Posts

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

  মোঃ ইমরান আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ! —-( ২৩) জুলাই ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী…

যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

  কবির হোসেন রাকিব, ​ (লক্ষ্মীপুর) থেকে লক্ষ্মীপুরের কমলনগরে জারিরদোনা শাখা খাল পুনখনন করার পরপরই মহাসড়ক এবং সংলগ্ন ঘাটওয়াল ধসে পড়ে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। এর ফলে চলাচলের মূল রাস্তাটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

  • By Admin
  • July 23, 2026
  • 21 views
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

  • By Admin
  • July 23, 2026
  • 6 views
পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

  • By Admin
  • July 23, 2026
  • 6 views
লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা

  • By Admin
  • July 23, 2026
  • 5 views
নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা