পঞ্চগড়ে আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার, র‍্যাব-১৩ এর অভিযান

নিজস্ব প্রতিবেদক:

পঞ্চগড়ের আলোচিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) ভোর রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার পাথরঘাটা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‌্যাব দেশব্যাপী হত্যা, ধর্ষণ, রাহাজানি ও অন্যান্য গুরুতর অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর ঘটনায় বাহিনীটি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের সঙ্গে প্রধান আসামি মো. আশিকুজ্জামান আশিক (২১)-এর পূর্ব পরিচয় ছিল। সেই সূত্রে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরবর্তীতে মনোমালিন্যে রূপ নেয়। পরে কৌশলে দেখা করার কথা বলে আশিক ভিকটিমকে তার আরও তিন সহযোগীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে দাওয়াতের কথা বলে ভিকটিমকে একটি বাঁশ বাগান ও ইউক্যালিপটাস বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথম ও দ্বিতীয় আসামি জোরপূর্বক গণধর্ষণ করে এবং অপর দুই আসামি ধর্ষণে সহায়তা ও পুনরায় ধর্ষণের চেষ্টা চালায়।

এ ঘটনায় ভিকটিম ১৫ মার্চ ২০২৫ তারিখে পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী) এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-২৩।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্প গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোররাতে পরিচালিত অভিযানে মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মো. লাদেন (২২), পিতা- আব্দুর রাজ্জাক, গ্রাম- আমতলা, থানা- পঞ্চগড় সদরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, অপহরণ, হত্যা, ধর্ষণসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: আজ ১৪ জুন সকালে অতিরিক্ত পণ্যবাহী ট্রাকসহ গোপালগঞ্জ শহরের পাচুরিয়া নিউ মার্কেট এলাকার বেইলি ব্রিজটি ভেঙে পাশের খালে পড়ে গেছে। এই দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন।…

‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি, ‎ ‎বাজেট কার্যকরের আগেই সিগারেটের বাজারে মূল্যবৃদ্ধির অভিযোগ উঠেছে। নতুন অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এর আগেই বাজারে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

  • By Admin
  • June 14, 2026
  • 2 views
আজ গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে

‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
‎বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • By Admin
  • June 14, 2026
  • 26 views
শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 21 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 29 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক