ভুরুঙ্গামারীতে প্রশ্নফাঁসে অভিযুক্ত শিক্ষকদের পুনরায় বিদ্যালয়ে সংযুক্ত করার প্রতিবাদে মানববন্ধন।

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের পুনরায় বিদ্যালয়ে সংযুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কলেজমোড় সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহল অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ৬ জন শিক্ষক ও কর্মচারী সাময়িকভাবে বরখাস্ত হন।

সম্প্রতি তাদের পুনরায় বিদ্যালয়ে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বক্তারা আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের পুনর্বহাল করা হলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

তাই তাদের পুনর্বহাল না করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

Related Posts

ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৪ জন গুরুতর আহত

  হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে উপজেলার আমপাথারী এলাকায় এ দুর্ঘটনা…

গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক

  লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামের এক শিক্ষানবিশ আইনজীবী গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় আইনজীবী…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৪ জন গুরুতর আহত

  • By Admin
  • July 22, 2026
  • 5 views
ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৪ জন গুরুতর আহত

গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক

  • By Admin
  • July 22, 2026
  • 21 views
গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

  • By Admin
  • July 22, 2026
  • 15 views
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

  • By Admin
  • July 22, 2026
  • 7 views
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম নিয়ে আলোচনা সভা

  • By Admin
  • July 22, 2026
  • 12 views
মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম নিয়ে আলোচনা সভা

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেম’ উদ্বোধন

  • By Admin
  • July 22, 2026
  • 6 views
২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেম’ উদ্বোধন