“উড়ে যায় কক্সবাজার” ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার বিতরণ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি:
উদ্যোক্তাদের অংশগ্রহণে ব্যাপক সাড়া ফেলা “উড়ে যায় কক্সবাজার” শীর্ষক ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগদ ফিনান্সিয়াল সার্ভিসের অনুমোদিত ডিস্ট্রিবিউশন হাউজ “এ আর মটরস্”, নাগেশ্বরীর উদ্যোগে এই ক্যাম্পেইন আয়োজন করা হয়।
জানা যায়, মোট ৩১০ জন উদ্যোক্তা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে সেরা ২০ জনকে নির্বাচন করা হয়। পরে লটারির মাধ্যমে এই ২০ জনের মধ্যে থেকে ২ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয় এবং বাকি ১৮ জনকে সম্মানজনক পুরস্কার দেওয়া হয়।
প্রথম পুরস্কার হিসেবে রংপুর থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে রংপুরে এয়ার টিকিট পান চান্দের বাজার, ফুলবাড়ী, কুড়িগ্রামের “ভাই ভাই ইলেকট্রনিক্স”-এর স্বত্বাধিকারী মোঃ মোস্তাক আলী।
দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি লাক্সারিয়াস রিসোর্টে থাকার সুযোগ পান নাগেশ্বরীর বাজার মোড় এলাকার “সরকার টেলিকম”-এর উদ্যোক্তা মোঃ আলতাফ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার বরুণ কুমার দাস, এরিয়া সেলস ম্যানেজার ফ্রান্সিস মন্ডল, টেরিটোরি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, ডিস্ট্রিবিউটর মোঃ মোসলেম উদ্দিন খান বাবু এবং ডিস্ট্রিবিউশন ম্যানেজার মোঃ নাফিউর রহমান।

এ আর মটরস্ নাগেশ্বরীর ডিস্ট্রিবিউটর মোঃ মোসলেম উদ্দিন খান বাবু জানান, উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করতেই এ ধরনের ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

Related Posts

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা সদর দক্ষিণের লালমাই বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক…

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি: বিদ্যালয়ে নিয়মিত আসেন না শিক্ষকরা, বন্ধ থাকে শ্রেণিকক্ষ। দিনের পর দিন এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে কুড়িগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে আন্দোলনে নেমেছে। শিক্ষকরা নিয়মিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • By Admin
  • August 17, 2026
  • 11 views
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

  • By Admin
  • August 17, 2026
  • 4 views
শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

  • By Admin
  • August 17, 2026
  • 2 views
লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

  • By Admin
  • August 17, 2026
  • 4 views
জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

  • By Admin
  • August 17, 2026
  • 2 views
‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।

  • By Admin
  • August 17, 2026
  • 33 views
পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।