কমলনগরের আপন ভাতিজার বিরুদ্ধে ৪ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ

কবির হোসেন রাকিব , কমলনগর | (লক্ষ্মীপুর)

​লক্ষ্মীপুরের কমলনগরে আপন ফুফুর সরলতার সুযোগ নিয়ে বিদেশ যাওয়া ও বোনের বিয়ের কথা বলে নেওয়া ৪ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী বিবি হালিমা পাওনা টাকা ফেরত পেতে এবং জীবনের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপার ও আদালতের দ্বারস্থ হয়েছেন।
​অভিযুক্ত যুবকের নাম মো. ইব্রাহিম। তিনি উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. আজাদের ছেলে।
​অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে বিদেশ যাওয়ার প্রয়োজনে ফুফু বিবি হালিমার কাছ থেকে স্ট্যাম্পের চুক্তিনামায় ৩ লাখ ১১ হাজার টাকা ধার নেন ইব্রাহিম। পরবর্তীতে বিদেশে থাকাকালীন বোনের বিয়ের খরচ বাবদ আরও ১ লাখ ৫০ হাজার টাকা ধার নেন তিনি। সর্বমোট ৪ লাখ ৬১ হাজার টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও দেশে ফিরে ইব্রাহিম টাকা দিতে কালক্ষেপণ শুরু করেন।
​ভুক্তভোগী বিবি হালিমা জানান, “আমরা অনেক কষ্ট করে টাকাগুলো তাকে দিয়েছিলাম। কিন্তু এখন টাকা ফেরত চাইলে সে আমাকে ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হলেও সে কারো কথা মানছে না। এমনকি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপস্থিতিতে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেও সে তা ভঙ্গ করেছে।”
​গত ১৩ জানুয়ারি পাওনা টাকা চাইতে গেলে ইব্রাহিম তার বসতবাড়ির সামনে বিবি হালিমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং টাকা দেবেন না বলে সাফ জানিয়ে দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টাকা না পাওয়ায় ভুক্তভোগী গৃহবধূর পরিবারে অশান্তি বিরাজ করছে।
​এই বিষয়ে প্রতিকার চেয়ে বিবি হালিমা বিজ্ঞ আদালতে দণ্ডবিধির ৪০৬, ৪২০ এবং ৫০৬(২) ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলার সংযুক্তিতে স্ট্যাম্পের চুক্তিনামা ও পুলিশ সুপারের নিকট করা অভিযোগের কপি দাখিল করা হয়েছে।
​এ বিষয়ে স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিরা জানান, টাকা লেনদেনের বিষয়টি সত্য। ইব্রাহিমকে বারবার টাকা ফেরত দেওয়ার অনুরোধ করা হলেও সে কোনো তোয়াক্কা করছে না। ভুক্তভোগী পরিবারটি এখন প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছে।

Related Posts

কুমিল্লায় চলন্ত স্লিপার বাসে ভয়াবহ আগুন, অলৌকিকভাবে বাঁচলেন যাত্রীরা

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে চলন্ত একটি বিলাসবহুল স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ভাগ্যক্রমে বাসে থাকা সব যাত্রী দ্রুত নেমে যেতে সক্ষম…

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিলাসবহুল প্রাডো গাড়ি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা সদর জাগুরজুলি এলাকায় একটি বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গাড়িতে থাকা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক সালমান বিন আবদুল আজিজ আল সৌদ মন্ত্রিসভা পুনর্গঠনের বিষয়ে একটি রাজকীয় আদেশ জারি করেছেন।

  • By Admin
  • August 17, 2026
  • 1 views
সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক সালমান বিন আবদুল আজিজ আল সৌদ মন্ত্রিসভা পুনর্গঠনের বিষয়ে একটি রাজকীয় আদেশ জারি করেছেন।

কুমিল্লায় চলন্ত স্লিপার বাসে ভয়াবহ আগুন, অলৌকিকভাবে বাঁচলেন যাত্রীরা

  • By Admin
  • August 17, 2026
  • 9 views
কুমিল্লায় চলন্ত স্লিপার বাসে ভয়াবহ আগুন, অলৌকিকভাবে বাঁচলেন যাত্রীরা

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিলাসবহুল প্রাডো গাড়ি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

  • By Admin
  • August 17, 2026
  • 15 views
কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিলাসবহুল প্রাডো গাড়ি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

কুমিল্লা বরুড়ায় ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে মাটি খেকুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছুটে গেলেন ইউএনও

  • By Admin
  • August 17, 2026
  • 2 views
কুমিল্লা বরুড়ায় ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে মাটি খেকুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছুটে গেলেন ইউএনও

বন্ধুর চিকিৎসায় ভারতে গিয়ে দুই বন্ধুরই মৃত্যু,,

  • By Admin
  • August 17, 2026
  • 16 views
বন্ধুর চিকিৎসায় ভারতে গিয়ে দুই বন্ধুরই মৃত্যু,,

প্রতিবন্ধীদের মাঝে এমপি রুহুল আমিনের হুইলচেয়ার বিতরণ

  • By Admin
  • August 17, 2026
  • 7 views
প্রতিবন্ধীদের মাঝে এমপি রুহুল আমিনের হুইলচেয়ার বিতরণ