প্রতিবন্ধীদের মাঝে এমপি রুহুল আমিনের হুইলচেয়ার বিতরণ

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
১৭/০৮/২০২৬ ইং সোমবার

চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ থেকে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ০২:০০ টায় হাউলী ইউনিয়নে প্রতিবন্ধীদের নিয়েএক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মোঃ রুহুল আমিন প্রতিবন্ধীদের হাতে এসব হুইলচেয়ার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে হাউলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ ওবাইদুল হক বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ রুহুল আমিন বলেন, “সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাউলী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: নিজাম উদ্দীন, ইউপি সদস্যবৃন্দুগণ ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারটর মোঃ সাজিবুল ইসলাম মিলন সহ গ্রাম পুলিশের সদস্যবৃন্দু।

অন্যান্য বক্তারা বলেন, শারীরিক প্রতিবন্ধী মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রায় সহযোগিতা করা সমাজ ও রাষ্ট্রের যৌথ দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Related Posts

কুমিল্লা বরুড়ায় ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে মাটি খেকুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছুটে গেলেন ইউএনও

  এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার বরুড়ায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে মাঠে ছুটে যান…

বন্ধুর চিকিৎসায় ভারতে গিয়ে দুই বন্ধুরই মৃত্যু,,

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়ে ২৪ ঘন্টার ব্যবধানে মারা গেছেন গাজীপুরের দুই বন্ধু। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর ভারতে থাকা তাদের মরদেহ গ্রহণ করে দর্শনা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুমিল্লা বরুড়ায় ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে মাটি খেকুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছুটে গেলেন ইউএনও

  • By Admin
  • August 17, 2026
  • 2 views
কুমিল্লা বরুড়ায় ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে মাটি খেকুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছুটে গেলেন ইউএনও

বন্ধুর চিকিৎসায় ভারতে গিয়ে দুই বন্ধুরই মৃত্যু,,

  • By Admin
  • August 17, 2026
  • 15 views
বন্ধুর চিকিৎসায় ভারতে গিয়ে দুই বন্ধুরই মৃত্যু,,

প্রতিবন্ধীদের মাঝে এমপি রুহুল আমিনের হুইলচেয়ার বিতরণ

  • By Admin
  • August 17, 2026
  • 7 views
প্রতিবন্ধীদের মাঝে এমপি রুহুল আমিনের হুইলচেয়ার বিতরণ

‎নাসিরনগরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

  • By Admin
  • August 17, 2026
  • 16 views
‎নাসিরনগরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

গোপালগঞ্জে ৫১টি অনলাইন জুয়ার অ্যাপসহ যুবক গ্রেপ্তার

  • By Admin
  • August 17, 2026
  • 17 views
গোপালগঞ্জে ৫১টি অনলাইন জুয়ার অ্যাপসহ যুবক গ্রেপ্তার

নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই প্যান্ট পিস জব্দ, দুটি মামলা

  • By Admin
  • August 17, 2026
  • 21 views
নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই প্যান্ট পিস জব্দ, দুটি মামলা