সংগঠনের নীতিমালা লঙ্ঘনের অভিযোগে   ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পাইকেরছড়া ইউনিয়ন সভাপতি বহিস্কার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ভূরুঙ্গামারী উপজেলা শাখার জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের নীতিমালা ও ইসলামী শরীয়াহ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাইকের ছড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. রবিউল ইসলাম-কে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইসলামী শরীয়াহ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। এ বিষয়ে একাধিকবার সতর্ক করার পরও তিনি সংশোধিত না হয়ে বরং ধৃষ্ট আচরণ প্রদর্শন করেন। পরবর্তীতে অভিযোগের সত্যতা তদন্তে প্রমাণিত হওয়ায় গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বহিষ্কৃত ব্যক্তিকে পাইকের ছড়া ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্বসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সকল সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের নির্বাচন সংক্রান্ত কাগজপত্র, হিসাব ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন শাখার সহ-সভাপতি বা সেক্রেটারির কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা শাখা সূত্র জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কারাদেশ কার্যকর থাকবে।

বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মুফতী এস এম মনিরুজ্জামান বলেন, “সংগঠনের নীতিমালা ও ইসলামী শরীয়াহ পরিপন্থী কোনো কার্যকলাপের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করি। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Posts

কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

  রতন রায় : কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পাঁচ বছরের এক কন্যাশিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে শৌচাগারে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত প্রতিবেশী ‘চাচা’ মো. শফিকুল ইসলামকে (৩৫)…

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

  মহেশখালী প্রতিনিধি :: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ‘দৈনিক জনকণ্ঠ ও দৈনিক সৈকত” এর প্রতিনিধি ফারুক ইকবাল সভাপতি এবং ‘দৈনিক সাগর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

  • By Admin
  • June 4, 2026
  • 13 views
কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

  • By Admin
  • June 4, 2026
  • 18 views
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

  • By Admin
  • June 4, 2026
  • 21 views
নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

  • By Admin
  • June 4, 2026
  • 52 views
কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 4, 2026
  • 21 views
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

  • By Admin
  • June 4, 2026
  • 87 views
সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ