ঝালকাঠিতে বিএনপি সভাপতির বিরুদ্ধে মানহানির ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝালকাঠি জেলা প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক রিয়াছুল আমীন জামাল সিকদারের বিরুদ্ধে মানহানির ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে ।

১৮ এপ্রিল শনিবার দুপুরে ঝালকাঠী কলেজ রোডস্থ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা কার্যালয়ে ভুক্তভোগী রিয়াছুল আমীন জামাল সিকদার সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন,

“গাভারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক শরীফ সুমন দলীয় কর্মকাণ্ডের সুবাদে তার বাসায় যাতায়াত করতো। একপর্যায়ে তাহার স্ত্রী ও শরীফ সুমনের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে

। ফলে জামাল সিকদারের স্ত্রী নিশাত জাহান ছবির সাথে গভীর রাতে ও বিভিন্ন সময় সুমন শরীফের সাথে ফোনালাপ হতো। এতে জামাল সিকদারের পরিবারের লোকজনের নিকট সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়।

সুমন শরীফের সাথে তার স্ত্রীর একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে বলে তিনি অভিযোগ করেন ।

লিখিত বক্তব্যে তিনি আরও জানান সুমন শরীফ তার স্ত্রীকে ফোন দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যেত এবং ৫/৭ দিন পর তার স্ত্রী ফিরে আসতো।

এভাবে তাহার স্ত্রী এক বছর পর্যন্ত স্বেচ্ছাচারী জীবন যাপন করে। যা আশেপাশের লোকজনের মধ্য সন্দেহের সৃষ্টি হয় এবং লোকজন নানা রকম বাজে মন্তব্য করতে থাকে।

তিনি আরও অভিযোগ করেন সর্বশেষ রমজানের ৪/৫ দিন পুর্বে সে বাসায় না থাকার সুযোগে স্ত্রী নিশাত জাহান ছবি তাহার নিজের এবং বোনের এন আই ডি কার্ড,

নিজের কৃষি ব্যাংকের চেক বহি, কয়েক ভরি সোনার গহনা এবং কাপড় চোপড় ও নগদ তিন লাখ টাকা এমনকি সাংসারিক জিনিস পত্র নিয়ে চলে যান স্ত্রী নিশাত জাহান।

অভিযোগকারী জামাল সিকদার বাসায় ফিরে তার স্ত্রী কে বাসায় না পেয়ে মোবাইল ফোনে কল দিলে তাহার স্ত্রী ঘর সংসার না করার বিষয়টি জানিয়ে দেন।

জামাল সিকদার আত্মীয় স্বজনদের পরামর্শ করে ১৫ এপ্রিল ঝালকাঠি জেলা লিগ্যাল এইড অফিসে অভিযোগ দায়ের করেন। লিগ্যাল এইড অফিসের প্রেরিত নোটিশে সাড়া দেননি জামালের স্ত্রী নিশাত ।
গাভা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সুমন শরীফ নানা বিতর্কিত কর্মকান্ডের জন্য বহিষ্কার হলে সে ক্ষিপ্ত হয়ে জামাল বিরুদ্ধে অপপ্রচার ও নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়।

জামাল সিকদার অভিযোগ করেন তাহার স্ত্রী-কে সুমন শরীফ ফুঁসলিয়ে এবং কুবুদ্ধি দিয়ে তাহার বিরুদ্ধে সাংবাদিকদের নিকট অসত্য মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করে তাকে রাজনৈতিকভাব হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

আমি এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ”
এ বিষয়ে শরীফ সুমন বলেন,” আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।”
নিশাত জাহান ছবি বলেন,”

আজ আমার ছেলেকে নিয়ে রিয়াজুল আমিন জামাল সিকদারের বিরুদ্ধে নানা অভিযোগের কারণে সংবাদ সম্মেলন করেছি। আমার কষ্টের কথা সাংবাদিকদের বলেছি। “

Related Posts

রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

রাঙামাটি প্রতিনিধি :: মো. নাজিম আলী রাঙামাটি জেলা আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৭ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. কামাল পাশা। সমিতির নতুন নেতৃত্বে…

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা

  মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। গোপালগঞ্জ সদরের ৩৩ নম্বর উত্তর খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

  • By Admin
  • June 17, 2026
  • 0 views
রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা

  • By Admin
  • June 17, 2026
  • 23 views
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা

অসুস্থ বৃদ্ধের চিকিৎসায় সহায়তার হাত বাড়াল উপজেলা প্রশাসন

  • By Admin
  • June 17, 2026
  • 18 views
অসুস্থ বৃদ্ধের চিকিৎসায় সহায়তার হাত বাড়াল উপজেলা প্রশাসন

মেসি বাহিনীকে অনুপ্রেরণা দিতে পত্নীতলায় আর্জেন্টিনা ভক্তদের বাঁধভাঙা উল্লাস

  • By Admin
  • June 16, 2026
  • 12 views
মেসি বাহিনীকে অনুপ্রেরণা দিতে পত্নীতলায় আর্জেন্টিনা ভক্তদের বাঁধভাঙা উল্লাস

টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

  • By Admin
  • June 16, 2026
  • 18 views
টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • By Admin
  • June 16, 2026
  • 6 views
গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত