তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের

আমির হোসেন, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীতে অবৈধভাবে পাহাড়ের পাড় কেটে খনিজ বালু উত্তোলন করতে গিয়ে বালু ধসে স্কুলছাত্র শাহ আলম নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ৬ জনকে আসামি করে তাহিরপুর থানায় একটি মামলা করা হয়েছে।
গত ​মঙ্গলবার রাতে নিহতের বাবা, বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের বাসিন্দা সিরাজ আলী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় তাহিরপুরের জাদুকাটা নদীর তীরবর্তী লাউড়েরগড় ঢালার পাড় এলাকার বিল্লাল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া একই মামলায় অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম জানান, মামলার প্রধান আসামিসহ অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার বিশ্বম্ভরপুরের মিয়ার চর গ্রামের সিরাজ আলীর ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহ আলম স্কুল বন্ধ থাকায় অন্যদের সাথে জাদুকাটা নদীর পূর্ব তীরে বালু উত্তোলনের কাজে যায়। নদীর আলীনুরের ঢালার উৎসমুখে ইজারাবহির্ভূত স্থানে অবৈধভাবে পাড় কেটে খনিজ বালু উত্তোলনের সময় হঠাৎ বালুর স্তূপ ধসে পড়লে সে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হ

Related Posts

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তারে উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ৩১৯ জন অসহায় ও হতদরিদ্র উপকারভোগীর মাঝে…

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

মো হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম কুড়িগ্রামের কচাকাটা থানার একটি প্রত্যন্ত চরাঞ্চলে নদীভাঙন, চরম দারিদ্র্য এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্য দিয়ে শৈশব অতিবাহিত করা মিজানুর রহমান মিজান আজ একজন সফল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

  • By Admin
  • June 14, 2026
  • 26 views
প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

  • By Admin
  • June 14, 2026
  • 15 views
বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ