চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৮০ গ্রাম হেরোইনসহ টিয়া (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। র‍্যাব-৫, সিপিসি-১ সূত্রে জানা গেছে, গত শনিবার অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার একটি সেতুর ওপর এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাই করতে র‍্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি লাল রঙের শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে থাকা দুটি পলিথিন প্যাকেট থেকে মোট ১৮০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। গ্রেফতারকৃত টিয়া সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া এলাকার মৃত বাবলুর রহমানের ছেলে বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত হেরোইন জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

Related Posts

সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা নজরুল কারাগারে

  সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে ডেস্ক রিপোর্ট প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি, হামলা ও সরকারি…

জাগোকন্ঠ অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন এএসপি মুনতাসির মামুন মুন

জাগোকন্ঠ অনলাইন-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জাগোকন্ঠ অনলাইন-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের সকল সাংবাদিক, সংবাদকর্মী, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাগোকন্ঠ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা নজরুল কারাগারে

  • By Admin
  • August 10, 2026
  • 22 views
সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা নজরুল কারাগারে

জাগোকন্ঠ অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন এএসপি মুনতাসির মামুন মুন

  • By Admin
  • August 10, 2026
  • 13 views
জাগোকন্ঠ অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন এএসপি মুনতাসির মামুন মুন

ট্রলি চালক হয়ে গেল কোটি টাকার মালিক

  • By Admin
  • August 10, 2026
  • 7 views
ট্রলি চালক হয়ে গেল কোটি টাকার মালিক

‎ধরমন্ডল- শিমুলঘরের হাডুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি

  • By Admin
  • August 10, 2026
  • 7 views
‎ধরমন্ডল- শিমুলঘরের হাডুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি

জরুরি বিভাগে বহিরাগত মাধবের রাজত্ব, তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা

  • By Admin
  • August 10, 2026
  • 66 views
জরুরি বিভাগে বহিরাগত মাধবের রাজত্ব, তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা

ভারতীয় নাগরিকে অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি

  • By Admin
  • August 10, 2026
  • 9 views
ভারতীয় নাগরিকে  অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি