চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আগামী ২০ মে থেকে শুরু হচ্ছে।

এ কর্মসূচির আওতায় জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭ হাজার ৯৫২ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
১৯ এপ্রিল(রোববার) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্ধারিত লক্ষ্যমাত্রাকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

এর মধ্যে বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৫৫ জন এবং কমিউনিটি পর্যায়ের শিশু ৬ লাখ ১৬ হাজার ১৯৭ জন।

ক্যাম্পেইনটি ২০ মে থেকে ১০ জুন পর্যন্ত মোট ১১ কার্যদিবসে পরিচালিত হবে।
এ সময়ে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় পূর্বে হামের টিকা নেওয়া থাকলে

ও এই বিশেষ ক্যাম্পেইনে পুনরায় টিকা গ্রহণ করতে হবে।
জেলার ১৫টি উপজেলার ২০০টি ইউনিয়ন ও ৬০০টি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

এ জন্য ৪ হাজার ৮১৫টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে ৯২৯ জন মাঠকর্মী, ৫২৪ জন সিএইচসিপি এবং ৩৭১ জন মেডিক্যাল অফিসার দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক এবং শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ রোগ।

এ থেকে সুরক্ষায় নির্ধারিত সময়ে টিকা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, অসুস্থ বা হাসপাতালে ভর্তি থাকা শিশুদের সুস্থ না হওয়া পর্যন্ত টিকা দেওয়া হবে না

এবং অভিভাবকের সম্মতি ছাড়া কোনো শিশুকে টিকা প্রদান করা হবে না। নিয়মিত ইপিআই কার্যক্রমের পাশাপাশি এই বিশেষ ক্যাম্পেইন চলবে।
অভিভাবকদের সুবিধার্থে অনলাইনে নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত ওয়েবসাইট থেকে নিবন্ধন করে টিকার কার্ড সংগ্রহ করা যাবে।

Related Posts

দিনাজপুর কাহারেল ভ্রাম্যমানে আইনে জরিমানা ও কারাদণ্ড

    দিনাজপুর কাহারোল প্রতিনিধি: অরুন চন্দ্র শীল দিনাজপুরের কাহারোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. রাসেল রহমান (৩২) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন…

কুমিল্লা দাউদকান্দি পুলিশের জালে ৪ মামলার আসামি, ব্যাগে পিস্তল-গুলি

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।। কুমিল্লার দাউদকান্দির উত্তর হাসনাবাদ-ভিটিকান্দি এলাকায় হত্যা ও দস্যুতাসহ চার মামলার আসামি মো. রাসেলকে (৩৪) একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

দিনাজপুর কাহারেল ভ্রাম্যমানে আইনে জরিমানা ও কারাদণ্ড

  • By Admin
  • August 18, 2026
  • 22 views
দিনাজপুর কাহারেল ভ্রাম্যমানে আইনে জরিমানা ও কারাদণ্ড

কুমিল্লা দাউদকান্দি পুলিশের জালে ৪ মামলার আসামি, ব্যাগে পিস্তল-গুলি

  • By Admin
  • August 18, 2026
  • 22 views
কুমিল্লা দাউদকান্দি পুলিশের জালে ৪ মামলার আসামি, ব্যাগে পিস্তল-গুলি

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৮২ লাখ টাকার অনুদান

  • By Admin
  • August 18, 2026
  • 21 views
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৮২ লাখ টাকার অনুদান

পূবালী ব্যাংক পিএলসি-এর CSR কার্যক্রমের আওতায় তেতুলিয়ায় আজিজনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার লিটারেসি সেন্টার স্থাপনের শুভ উদ্ধোধন

  • By Admin
  • August 18, 2026
  • 8 views
পূবালী ব্যাংক পিএলসি-এর  CSR কার্যক্রমের আওতায় তেতুলিয়ায় আজিজনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার লিটারেসি সেন্টার স্থাপনের শুভ উদ্ধোধন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

  • By Admin
  • August 18, 2026
  • 17 views
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ও জাতীয় পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • By Admin
  • August 18, 2026
  • 17 views
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ও জাতীয় পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা