
নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি… রিয়াজুল ইসলাম রুহী
কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী পৌরসভার ৭ নং ওয়ার্ড কাছারী পায়ড়া ডাঙ্গা বাজার পচ্ছিমে গতকাল ১৭ ফেব্রুয়ারী ২০২৬ মঙ্গলবার, আনুমানিক রাত ১০ টায় মোঃ আজিজার রহমান ব্যাপারী ( ৭৫ ) ইন্তেকাল করেন। বাদ ফজর মাইকিং এ জানাজা নামাজের সময় বেলা ১১ টা ঘোষণা হলেও, কাফন-দাফন হয়নি এখনও।
স্থানীয় সুত্রে জানা যায়, মৃত আজিজার রহমান ব্যাপারী ( ৭৫ ) দুই স্ত্রী ও চার মেয়ে, দুই ছেলের জনক, প্রথম স্ত্রীর ৩ মেয়ে এবং এক ছেলে মোঃ আব্দুর রহমান ( ৫০ ) ওরফে মনভোলা সবার বড় এবং দ্বিতীয় স্ত্রীর ১ ছেলে ও একজন মেয়ে। সকলের বিবাহ সম্পন্ন হয়েছে।
মৃত আজিজার দ্বিতীয় স্ত্রীর সাথে সংসার করে আসছিলেন হঠাৎ অসুস্থ হওয়ায়, পরিবারে উভয়ই চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন, সেই সুযোগকে কাজে লাগিয়ে ছোট ছেলে মোঃ টাইগার ( ৪২ ) বাবার চিকিৎসা অজুহাতে দলিলে সাক্ষর নিয়ে, আবাদি জমি এবং বাড়ির ভিটা ২১ সতাংশ নিজ নামে করে নেয়।
বিষয়টি বাকি ছেলেমেয়ে জানার পরে, কয়েকধাপে বসার পরও মেলেনি কোন সঠিক সিদ্ধান্ত। গতকাল ১৭ ফেব্রুয়ারী আনুমানিক রাত ১০ টায় আজিজারের মৃত্যু হলে, তাৎক্ষণিক জানাজা নামাজের সময় নির্ধারণ করা হয় বেলা ১১ টায়।
এদিকে প্রথম পক্ষের সন্তান মোঃ আব্দুর রহমান ( মনভোলা ) ও তার বাকি শরিক তিন বোন সহ লাশ দাফনে বাঁধা হয়ে দাড়ায়। এ বিষয়ে ১৮ ফেব্রুয়ারী সকাল হতে বিকেল পর্যন্ত কয়েক দফায় স্থানীয় নেতৃবৃন্দ এবং সমাজ সেবকগন শালিসি ফয়সালা দিলেও, ভোগকারী মৃত ব্যক্তির ছোট ছেলে নানা টালবাহানা করেই চলছে।
এক পর্যায়ে জমির দলিল চুড়ান্ত করে, উভয়পক্ষ লাশ দাফনের অনুমতি মিললেও, হঠাৎ ভোগকারী টাইগার ( ৪২ ) অসুস্থ হয়ে, বর্তমান নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত লাশ দাফনে বিরতি ঘোষণা করেছেন পরিবারের সদস্যরা।
নাম প্রকাশে অনিচ্ছুক জৈনেক ব্যক্তি বলেন, আমি আমার বয়সের ৬০ বছরের মধ্যে এরকম হতাশা জনক কাজ এলাকায় দেখিনি।
উক্ত বিষয় নিয়ে এলাকায় সকলের মনে হতাশা কাজ করছে এবং সকাল থেকে শতশত মানুষ ভিড় জমাচ্ছে।







