গোপালগঞ্জে এমপি ডা. কে এম বাবরের নতুন কার্যালয়ের উদ্বোধন, জনসেবায় নতুন দিগন্তের প্রত্যাশা

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর–এর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে শহরের নতুন এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. কে এম বাবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, বিএনপি নেতা এস এম জিয়াউল কবির বিপ্লব ও সাজ্জাদ হোসেন হীরা। এছাড়া গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এ কার্যালয়ের মাধ্যমে সাধারণ মানুষ আরও সহজে তাঁদের জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এলাকার বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও জনভোগান্তির বিষয়গুলো সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
সংসদ সদস্য ডা. কে এম বাবরের কার্যালয় সূত্রে জানা গেছে, তিনি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যালয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন। জনসেবা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন কার্যালয়ের সার্বিক সফলতা ও জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

Related Posts

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা সদর দক্ষিণের লালমাই বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক…

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি: বিদ্যালয়ে নিয়মিত আসেন না শিক্ষকরা, বন্ধ থাকে শ্রেণিকক্ষ। দিনের পর দিন এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে কুড়িগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে আন্দোলনে নেমেছে। শিক্ষকরা নিয়মিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • By Admin
  • August 17, 2026
  • 11 views
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

  • By Admin
  • August 17, 2026
  • 4 views
শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

  • By Admin
  • August 17, 2026
  • 2 views
লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

  • By Admin
  • August 17, 2026
  • 4 views
জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

  • By Admin
  • August 17, 2026
  • 3 views
‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।

  • By Admin
  • August 17, 2026
  • 35 views
পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।