দিঘলিয়ায় জমিজমার বিরোধে কলাক্ষেতের শতাধিক গাছ কেটে সাবাড়, থানায় জিডি

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার দিঘলিয়া-খুলনা

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি কলাক্ষেতের শতাধিক ফলন্ত কলাগাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে কয়েকজন চিহ্নিত ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পক্ষ দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে লাখোহাটি গ্রামের মৃত আঃ মান্নান ফারাজীর ছেলে রবিউল ইসলাম ধলু (৪৫) ও মোঃ সজিব ফরাজী (৩০), মৃত ফকির গাজীর ছেলে সুলতান গাজী (৫০) এবং মৃত হাতেম শেখের ছেলে মোঃ বাবলু শেখ (৫৫) জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে একই গ্রামের মুজিবর রহমান ফারাজীর বিলান এলাকার ১৭ শতক জমিতে লাগানো প্রায় সাড়ে তিন শতাধিক কলাগাছ কেটে ফেলে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, এ ঘটনায় অন্তত ৫০ হাজার টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর মুজিবর রহমান ফারাজী দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। যার জিডি নম্বর ৭৫৭, তারিখ ১৫ মে ২০২৬। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখছে।
এ ঘটনায় এলাকায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ফলন্ত কলাগাছ কেটে ধ্বংস করা শুধু কৃষকের আর্থিক ক্ষতিই নয়, বরং এটি পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Related Posts

‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি, ‎ ‎ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে এক কবিরাজসহ ৯ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। ‎পরে আটককৃত মাদক সেবনকারীদেরকে বিভিন্ন মেয়াদে…

পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।

হাবিবুর রহমান হাবিব, লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে পৃথক দুটি অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ আগস্ট) পাটগ্রাম থানা পুলিশের একটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

  • By Admin
  • August 17, 2026
  • 1 views
‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।

  • By Admin
  • August 17, 2026
  • 17 views
পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।

মমেক হাসপাতাল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন

  • By Admin
  • August 17, 2026
  • 4 views
মমেক হাসপাতাল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন
  • By Admin
  • August 17, 2026
  • 10 views

সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক সালমান বিন আবদুল আজিজ আল সৌদ মন্ত্রিসভা পুনর্গঠনের বিষয়ে একটি রাজকীয় আদেশ জারি করেছেন।

  • By Admin
  • August 17, 2026
  • 10 views
সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক সালমান বিন আবদুল আজিজ আল সৌদ মন্ত্রিসভা পুনর্গঠনের বিষয়ে একটি রাজকীয় আদেশ জারি করেছেন।

কুমিল্লায় চলন্ত স্লিপার বাসে ভয়াবহ আগুন, অলৌকিকভাবে বাঁচলেন যাত্রীরা

  • By Admin
  • August 17, 2026
  • 9 views
কুমিল্লায় চলন্ত স্লিপার বাসে ভয়াবহ আগুন, অলৌকিকভাবে বাঁচলেন যাত্রীরা