পত্নীতলায় কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান

আলমগীর কবির, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলা উপজেলায় ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানপাট, ঘরবাড়ি লন্ডভন্ড, যান চলাচল ব্যাহত এবং বিদ্যুৎ বিচ্ছন্ন হয়ে পড়েছে। মাঠে বোরো ধান মাটিতে নুয়ে পরে পানিতে ডুবছে।

শরিবার গভীর রাতে দফায় দফায় ঝড় এবং বজ্রপাতের ঝলকানিতে জনজীবনে আতঙ্ক নেমে আসে। রাত ৩-৩৩ মিনিট দিকে একটানা ঝড়ের কারনে বাড়িঘর, দোকানপাট এবং রাস্তায় গাছ পড়ে গেলে যান বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার ছোট চাঁদপুর, বড় চাঁদপুর, হরিরামপুর, মাহমুদপুর, চকজয়রাম, ঠুকনিপাড়া, নতুনহাট, পুরাতন বাজার পালসাসহ বিভিন্ন গ্রামের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে পড়ে যাওয়া ডাল অপসারণ করতে গিয়ে হরিরামপুর মৌজার জুলফিকার আলী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উপজেলা সর্দারপাড়া মোড়ে কড়াইগাছ উপড়ে পড়ে প্রায় দুই ঘন্টা যান চলাচলে বিঘ্ন ঘটে। ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় জনসাধারণ দ্রুত ডাল অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেন। উপজেলার নজিপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বিশাল বটগাছ রাস্তার উপর উপরে পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। নজিপুর সরকারি কলেজ চত্বরের বড়রবড় গাছগুলো উপড়ে পড়ে গেছে।

ছোট চাঁদপুর গ্রামের শামসুল আলম গত সপ্তাহে টিনের ঘর বেঁধে ছিলেন। গতরাতের ঝড়ে তার পুরো ঘর ভেঙ্গে পড়েছে। নজিপুর পৌর এলাকার বিভিন্ন মোড়ে প্রায় ৪০০ চালা ঘর উড়ে গিয়েছে। উপজেলা চত্বরের দক্ষিণে এবং পূর্বে বৃহৎ কড়ই গাছ উপড়ে পড়ে উপজেলার প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কারণে বিদ্যুতের তার বিচ্ছিন্ন হওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। টেলিফোন এবং ইন্টারনেট সেবাও ব্যাহত হচ্ছে।

নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সভাপতি আনোয়ার হোসেন এবং সহ-সভাপতি সাজেদুর রহমান দুলাল ঝড়ের পর পরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন দোকান পরিদর্শন করেন।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রিফাত আরা সকলকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Related Posts

দিনাজপুর কাহারেল ভ্রাম্যমানে আইনে জরিমানা ও কারাদণ্ড

    দিনাজপুর কাহারোল প্রতিনিধি: অরুন চন্দ্র শীল দিনাজপুরের কাহারোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. রাসেল রহমান (৩২) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন…

কুমিল্লা দাউদকান্দি পুলিশের জালে ৪ মামলার আসামি, ব্যাগে পিস্তল-গুলি

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।। কুমিল্লার দাউদকান্দির উত্তর হাসনাবাদ-ভিটিকান্দি এলাকায় হত্যা ও দস্যুতাসহ চার মামলার আসামি মো. রাসেলকে (৩৪) একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

দিনাজপুর কাহারেল ভ্রাম্যমানে আইনে জরিমানা ও কারাদণ্ড

  • By Admin
  • August 18, 2026
  • 22 views
দিনাজপুর কাহারেল ভ্রাম্যমানে আইনে জরিমানা ও কারাদণ্ড

কুমিল্লা দাউদকান্দি পুলিশের জালে ৪ মামলার আসামি, ব্যাগে পিস্তল-গুলি

  • By Admin
  • August 18, 2026
  • 22 views
কুমিল্লা দাউদকান্দি পুলিশের জালে ৪ মামলার আসামি, ব্যাগে পিস্তল-গুলি

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৮২ লাখ টাকার অনুদান

  • By Admin
  • August 18, 2026
  • 20 views
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৮২ লাখ টাকার অনুদান

পূবালী ব্যাংক পিএলসি-এর CSR কার্যক্রমের আওতায় তেতুলিয়ায় আজিজনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার লিটারেসি সেন্টার স্থাপনের শুভ উদ্ধোধন

  • By Admin
  • August 18, 2026
  • 8 views
পূবালী ব্যাংক পিএলসি-এর  CSR কার্যক্রমের আওতায় তেতুলিয়ায় আজিজনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার লিটারেসি সেন্টার স্থাপনের শুভ উদ্ধোধন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

  • By Admin
  • August 18, 2026
  • 17 views
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ও জাতীয় পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • By Admin
  • August 18, 2026
  • 17 views
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ও জাতীয় পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা