
কবির হোসেন রাকিব প্রতিবেদক,
রামগতি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রামগতি পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং আগামী রামগতি পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হাজী বিবি ফাতেমা ঝুমুর।
ঈদের আনন্দ প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ার আশাবাদ ব্যক্ত করে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন:
”ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ, উৎসর্গ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা নিয়ে হাজির হয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। আমি রামগতি পৌরসভার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি।”
হাজী বিবি ফাতেমা ঝুমুর আরও বলেন, “ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি সাম্য ও সহমর্মিতার এক মহিমান্বিত বার্তা। আমরা যেন আমাদের চারপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে সবার মাঝে ভাগ করে নিতে পারি। পবিত্র এই দিনে আসুন, হিংসা-বিদ্বেষ ভুলে রামগতি পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও সমৃদ্ধশালী মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করি।”
তিনি ঈদের এই পবিত্র ক্ষণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং পরিবেশ পরিচ্ছন্ন রেখে কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানান। শুভেচ্ছা বার্তার শেষে তিনি আবারও রামগতি পৌরসভার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা ও ঈদ মোবারক জ্ঞাপন করেন।







