মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ, তাহিরপুরে ৮১ সদস্যের কমিটি ঘোষণা

আমির হোসেন তাহিরপুরে
সুনামগঞ্জ প্রতিনিধি
সমাজ থেকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি দূর করতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় স্থানীয় সচেতন যুবকদের উদ্যোগে ৮১ সদস্যবিশিষ্ট মাদক নির্মূল কমিটি (মানিক) গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ সমাজকর্মী মো. সাজ্জাদ, আর সাধারণ সম্পাদক হয়েছেন ছাত্রনেতা আজিজুর রহমান কাউছার।
মঙ্গলবার (৯ জুন) উপজেলার বাদাঘাট বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা রয়েছে।
তাঁরা বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
ইতোমধ্যে উপজেলার বাদাঘাট, বড়দল উত্তর ও শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক ও জুয়াবিরোধী প্রচারণা, সচেতনতামূলক সভা এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনের সদস্যরা। এসব উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে।
এ বিষয়ে গণকল্যাণ ফাউন্ডেশন তাহিরপুর উপজেলা সভাপতি সারোয়ার ইবনে গিয়াস বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

তাদের এই কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়।”
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও সর্বস্তরের জনগণের সহযোগিতায় এ উদ্যোগ আরও বিস্তৃত হবে এবং তাহিরপুরকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Posts

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা সদর দক্ষিণের লালমাই বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক…

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি: বিদ্যালয়ে নিয়মিত আসেন না শিক্ষকরা, বন্ধ থাকে শ্রেণিকক্ষ। দিনের পর দিন এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে কুড়িগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে আন্দোলনে নেমেছে। শিক্ষকরা নিয়মিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • By Admin
  • August 17, 2026
  • 15 views
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

  • By Admin
  • August 17, 2026
  • 9 views
শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

  • By Admin
  • August 17, 2026
  • 4 views
লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

  • By Admin
  • August 17, 2026
  • 13 views
জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

  • By Admin
  • August 17, 2026
  • 7 views
‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।

  • By Admin
  • August 17, 2026
  • 85 views
পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।