গোপালগঞ্জ ডিবি অভিযানে ৬৫০ পিস ইয়াবা এবং ৬ বোতল ভারতীয় মদ জব্দ- গ্রেফতার ২ জন

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ গ্রামে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার {৮ জুন} সন্ধ্যায় ঐ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ২ জন হলেন মোল্লারহাট এলাকার সের আলী মোল্লার ছেলে মো. মানিক মিয়া এবং মান্দারতলা গ্রামের গোলাম মোস্তফা খানের ছেলে মো. সজিব খান।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মান্দারতলা ইসলামাবাদ গ্রামের একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদসহ মানিক ও সজিবকে হাতেনাতে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার দুজন স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা দীর্ঘদিন ধরে একটি চক্রের হয়ে মাদক সংগ্রহ ও বিক্রির কাজ করতেন বলে তথ্য পাওয়া গেছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, মাদক কারবারের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে

Related Posts

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা সদর দক্ষিণের লালমাই বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক…

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি: বিদ্যালয়ে নিয়মিত আসেন না শিক্ষকরা, বন্ধ থাকে শ্রেণিকক্ষ। দিনের পর দিন এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে কুড়িগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে আন্দোলনে নেমেছে। শিক্ষকরা নিয়মিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • By Admin
  • August 17, 2026
  • 15 views
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

  • By Admin
  • August 17, 2026
  • 9 views
শিক্ষক না আসায় লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

  • By Admin
  • August 17, 2026
  • 4 views
লাকসামে ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

  • By Admin
  • August 17, 2026
  • 13 views
জেদ্দায় টাঙ্গাইলের প্রবাসীর মৃত্যু, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

  • By Admin
  • August 17, 2026
  • 7 views
‎নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ০৯ জন আটক, বিভিন্ন মেয়াদের সাজা,

পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।

  • By Admin
  • August 17, 2026
  • 81 views
পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।