জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ কুড়িগ্রামে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম জেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন বাবুল আক্তার, অধ্যক্ষ, সোনাহাট ডিগ্রি কলেজ, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, দক্ষ নেতৃত্ব, প্রশাসনিক সক্ষমতা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মানজনক পুরস্কারের জন্য মনোনীত করা হয়। জেলা পর্যায়ের বাছাই কমিটি শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের ফলাফল, সহশিক্ষা কার্যক্রম, শিক্ষক-কর্মচারীদের সাথে সুসম্পর্ক এবং প্রতিষ্ঠান উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের বিষয়গুলো মূল্যায়ন করে তাকে শ্রেষ্ঠ ঘোষণা করে।

অধ্যক্ষ বাবুল আক্তারের নেতৃত্বে সোনাহাট ডিগ্রি কলেজ গত কয়েক বছরে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলাবান একাডেমিক পরিবেশ, নিয়মিত পাঠদান ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও আধুনিক জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এ সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় অধ্যক্ষ বাবুল আক্তার বলেন,
“এ অর্জন এককভাবে আমার নয়; এটি সোনাহাট ডিগ্রি কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমি আরও আন্তরিকভাবে কাজ করে যাব।”
তার এই সাফল্যে সোনাহাট ডিগ্রি কলেজ পরিবারসহ ভুরুঙ্গামারী উপজেলার শিক্ষা অঙ্গনে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Related Posts

কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

  রতন রায় : কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পাঁচ বছরের এক কন্যাশিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে শৌচাগারে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত প্রতিবেশী ‘চাচা’ মো. শফিকুল ইসলামকে (৩৫)…

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

  মহেশখালী প্রতিনিধি :: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ‘দৈনিক জনকণ্ঠ ও দৈনিক সৈকত” এর প্রতিনিধি ফারুক ইকবাল সভাপতি এবং ‘দৈনিক সাগর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

  • By Admin
  • June 4, 2026
  • 13 views
কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

  • By Admin
  • June 4, 2026
  • 18 views
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

  • By Admin
  • June 4, 2026
  • 21 views
নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

  • By Admin
  • June 4, 2026
  • 53 views
কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 4, 2026
  • 21 views
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

  • By Admin
  • June 4, 2026
  • 90 views
সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ