কুড়িগ্রাম-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমানকে শোকজ

কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমানকে নির্বাচন-পূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনি অপরাধের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোটিশে আগামী ১ ফেব্রুয়ারি কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল আদালত ভবনের অস্থায়ী কার্যালয়ে (কক্ষ নং ৭০১ ও ৭০২) স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ২৬ জানুয়ারি কুড়িগ্রাম-১ আসনের বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট আজহারুল ইসলাম জাতীয় পার্টির প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, বিভিন্ন জনসভা ও উঠান বৈঠকে তিনি প্রকাশ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিচিত নেতা, কর্মী ও সমর্থকদের পুনর্বাসনের আশ্বাস দিয়ে তাদের রাজনৈতিক সমর্থন আদায়ের চেষ্টা করেছেন। এ সংক্রান্ত বক্তব্যের ভিডিও প্রমাণ আদালতে দাখিল করা হয়েছে।

এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন সমাবেশ, মিছিল ও সভায় রঙিন ব্যানার ব্যবহার করা হয়েছে, যা নির্বাচনি আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি জাতীয় পার্টির প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।

এ বিষয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, নির্বাচনী এলাকা নং–২৫, কুড়িগ্রাম-১-এর সভাপতি ও সিভিল জজ মুহাম্মদ আয়াজ বলেন,

“প্রাপ্ত অভিযোগ ও দাখিলকৃত ভিডিও প্রমাণের আলোকে জাতীয় পার্টির প্রার্থীকে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। তার ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Related Posts

কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

  রতন রায় : কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পাঁচ বছরের এক কন্যাশিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে শৌচাগারে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত প্রতিবেশী ‘চাচা’ মো. শফিকুল ইসলামকে (৩৫)…

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

  মহেশখালী প্রতিনিধি :: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ‘দৈনিক জনকণ্ঠ ও দৈনিক সৈকত” এর প্রতিনিধি ফারুক ইকবাল সভাপতি এবং ‘দৈনিক সাগর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

  • By Admin
  • June 4, 2026
  • 13 views
কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

  • By Admin
  • June 4, 2026
  • 18 views
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

  • By Admin
  • June 4, 2026
  • 21 views
নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

  • By Admin
  • June 4, 2026
  • 52 views
কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 4, 2026
  • 21 views
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

  • By Admin
  • June 4, 2026
  • 87 views
সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ