কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামকে শোকজ

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি :

কুড়িগ্রাম-১ সংসদীয় আসনে দারিপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলামকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুড়িগ্রাম-১ দারিপাল্লা ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, আনোয়ারুল ইসলাম একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের সঙ্গে দারিপাল্লা প্রতীকের পক্ষে মিছিল ও প্রচারণায় অংশ নিচ্ছেন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, শিশু ও শিক্ষার্থীদের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ড সরাসরি আচরণবিধি লঙ্ঘনের শামিল হওয়ায় বিষয়টি দ্রুত জনসমক্ষে আলোচনার সৃষ্টি করে এবং নির্বাচন প্রশাসনের দৃষ্টিগোচর হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম জেলার সিভিল জজ জনাব মোঃ আয়াজ, যিনি কুড়িগ্রাম-১ (২৫) আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তিনি জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামকে শোকজ নোটিশ প্রদান করেন।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, অভিযুক্ত প্রার্থীকে আগামী পহেলা ফেব্রুয়ারি ২০২৬, রবিবার সকাল ১২টার মধ্যে কুড়িগ্রামে সশরীরে উপস্থিত হয়ে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে লিখিত ও মৌখিকভাবে কারণ দর্শাতে হবে।
নির্বাচন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে নির্বাচন আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করা হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Related Posts

কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

  রতন রায় : কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পাঁচ বছরের এক কন্যাশিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে শৌচাগারে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত প্রতিবেশী ‘চাচা’ মো. শফিকুল ইসলামকে (৩৫)…

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

  মহেশখালী প্রতিনিধি :: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ‘দৈনিক জনকণ্ঠ ও দৈনিক সৈকত” এর প্রতিনিধি ফারুক ইকবাল সভাপতি এবং ‘দৈনিক সাগর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

  • By Admin
  • June 4, 2026
  • 13 views
কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

  • By Admin
  • June 4, 2026
  • 18 views
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

  • By Admin
  • June 4, 2026
  • 21 views
নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

  • By Admin
  • June 4, 2026
  • 53 views
কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 4, 2026
  • 21 views
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

  • By Admin
  • June 4, 2026
  • 90 views
সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ