র‌্যাব-১৩’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-৩

আবুল হোসেন বাবলুঃ

র‌্যাব-১৩’র পৃথক পৃথক অভিযানে ১০০ বোতল ESKuf এবং ৩ হাজার ৯ শত ১৫ পিস ইয়াবা উদ্ধারসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার।

শুক্রবার ৩০ জানুয়ারী র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক নির্মূলে র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২৯ জানুয়ারী র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন ৫নং লক্ষ্মীটারী ইউনিয়নের অন্তর্গত ইশোরকোল গ্রামস্থ জোড়া ব্রীজের উপর চেকপোস্ট স্থাপন করে
অভিযানকালে মোটরসাইকেলের তেলের ট্যাংক ও সীটের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ১০০ বোতল এস্কাফ উদ্ধার ও মোটরসাইকেল জব্দসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত মাদক কারবারিরা লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন ০১নং ডাকুর খামার গ্রামের আতাউর রহমানের ছেলে মোরসালিন মিয়া (১৯) এবং একই গ্রামের মহুবার ইসলামের ছেলে রুবেল মিয়া (২২)।

একই তারিখ র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ঠাকুরগাঁও সদর থানাধীন পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের হলপাড়া আগমনী স্পোর্টিং ক্লাবের সামনের রাস্তাশ অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামীর ইজিবাইক তল্লাশী করে ইজিবাইকের পিছনের সিটের সামনে রক্ষিত চা পাতার প্যাকেটে লুকায়িত অবস্থায় ৩ হাজার ৯ শত ১৫ পিস ইয়াবা জব্দ সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত মাদক কারবারি ঠাকুরগাঁও সদর
থানাধীন ছিটচিলারং গ্রামের মিলন মিয়ার ছেলে তাউহিদ ইসলাম রতন (৩০)। প্রাথমিকভাবে জানা যায় দীর্ঘদিন ধরে ধৃত মাদক কারবারিরা দেশের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Posts

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকার সুযোগে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের নামে সাঘাটা থানায় একটি…

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 11 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 29 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর