কার্পাসডাঙ্গায় লাইফ কেয়ার মেডিকেল সেন্টার সিলগালা, দুই লাখ টাকা জরিমানা

মোঃ মিনারুল ইসলাম

চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে পরিচালনার দায়ে লাইফ কেয়ার মেডিকেল সেন্টারকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করে।

শনিবার (৭ মার্চ ) দুপুর ২ টার সময় কার্পাসডাঙ্গা বাজার এলাকার লাইফ কেয়ার মেডিকেল সেন্টার অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহিন আলম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, লাইফ কেয়ার মেডিকেল সেন্টারে অনিয়মের ফিরিস্তি বেশ লম্বা। যারা নার্সের দায়িত্ব পালন করেন তারা কেউই নিবন্ধিত নার্স নন। নার্সিং এর ওপর প্রশিক্ষণ না থাকলেও তারাই নানা ধরনের ইনজেকশন পুশ করেন রোগীর শরীরে। এছাড়াও পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহে যাকে রাখা হয়েছে তিনিও অনুমোদিত কেউ না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহিন আলম বলেন, ‘অভিযানের সময় লাইফ কেয়ার মেডিকেল সেন্টার” কর্তৃপক্ষ তাদের কোনো লাইসেন্স দেখাতে পারেনি। এছাড়া অপারেশন ও পোস্ট অপারেটিভ ব্যবস্থাপনা সঠিকভাবে করা হয়নি। লাইফ কেয়ার মেডিকেল সেন্টার কর্তব্যরত নার্সও রেজিস্টার্ড নয়।

এ ছাড়া লাইফ কেয়ারের পরিবেশ ও বিভিন্ন চিকিৎসা সরাঞ্জামাদি এমনভাবে রাখা হয়েছে যা মানবদেহের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

আরও বলেন, উপজেলার সব জায়গায় নিয়মিত অভিযান চলবে এবং ত্রুটিযুক্ত, অনিয়ম ও অনুমোদনহীন সকল প্রকার ল্যাব, ক্লিনিক এবং বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা. মশিউর রহমান বলেন, মানহীন স্বাস্থ্যসেবা, মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট দিয়ে প্যাথলজি পরিচালনা, নোংরা ও অপরিচ্ছন্ন অপারেশন রুম এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন করা সনদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই লাইফ কেয়ার মেডিকেল সেন্টারকে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন,,স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া নতুন নির্দেশনার আলোকে অভিযান শুরু হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে হাসপাতালটি সিলগালা ও জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

Related Posts

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

  মোঃ ইমরান আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ! —-( ২৩) জুলাই ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী…

যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

  কবির হোসেন রাকিব, ​ (লক্ষ্মীপুর) থেকে লক্ষ্মীপুরের কমলনগরে জারিরদোনা শাখা খাল পুনখনন করার পরপরই মহাসড়ক এবং সংলগ্ন ঘাটওয়াল ধসে পড়ে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। এর ফলে চলাচলের মূল রাস্তাটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

  • By Admin
  • July 23, 2026
  • 28 views
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
যেকোনো মুহূর্তে বন্ধ হতে পারে চলাচলের পথ’: কমলনগরে খালের ভাঙনে মহাসড়ক ধস, ক্ষুব্ধ এলাকাবাসী

পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

  • By Admin
  • July 23, 2026
  • 6 views
পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়

রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

  • By Admin
  • July 23, 2026
  • 10 views
লংগদুতে অস্ত্র ও চাঁদার টাকাসহ জেএসএসের কথিত কালেক্টর আটক

নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা

  • By Admin
  • July 23, 2026
  • 5 views
নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি,নবগঠিত কমিটির শুভেচ্ছা