শতফুল তরুণ সমাজের উদ্যোগে সোনাদিয়ায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন রক্তদানে উৎসাহ, মানবিক উদ্যোগে প্রশংসা

মাহিদুল ইসলাম হিমেল
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে শতফুল তরুণ সমাজের উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ তারিখ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চৌরাস্তা বাজারের দক্ষিণে পশ্চিম সোনাদিয়া আক্তার মার্কেটে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এছাড়াও ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের রক্তদানে উৎসাহিত করা হয় এবং রক্তদানের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের মাঝে রক্তদানের গুরুত্ব তুলে ধরা এবং জরুরি মুহূর্তে জীবন বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

উক্ত ক্যাম্পেইনে টেকনিশিয়ান হিসেবে উপস্থিত ছিলেন ডা. মিজানুর রহমান ও মোঃ শরীফ উদ্দিন। ক্যাম্পেইন পরিচালনা করেন সংগঠনের সভাপতি মীর শরীফ শাহ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম। এছাড়াও দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক হাছিবসহ কার্যকর কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বিরাও উপস্থিত থেকে তরুণদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

স্থানীয়রা জানান, এ ধরনের কার্যক্রম মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে এবং সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।

Related Posts

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

মোঃ জাকির খান টাঙ্গাইল । টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে তেল জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ধনবাড়ী উপজেলা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 11 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 18 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 25 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

  • By Admin
  • April 18, 2026
  • 23 views
মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • By Admin
  • April 18, 2026
  • 40 views
পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 18, 2026
  • 16 views
লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত